দুই ম্যাচ হেরে শাইনপুকুরের প্রথম বিভাগে অবনমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৮:৫৬আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৮:৫৬

২০১৭-১৮ মৌসুমে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে উঠে আসে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বেশ কয়েক সৌসুম দাপটের সঙ্গে খেলে দলটি আবার নেমে গেলো প্রথম বিভাগে। রেলিগেশন লিগে পারটেক্সের বিপক্ষে প্রথম ম্যাচেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল শাইনপুকুরের বিদায়। তবে সোমবার ব্রাদার্স ইউনিয়ের কাছে ৬ উইকেটে হারের পর শঙ্কাই সত্যি হলো।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার রেলিগেশন লিগে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল শাইনপুকুর। ব্রাদার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ৩৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে তারা। সর্বোচ্চ ৫৯ রান আসে মিনহাজুল আবেদীন সাব্বিরের ব্যাট থেকে। 

ব্রাদার্সের বোলারদের মধ্যে রাহাতুল ফেরদৌস জাবেদ তিনটি এবং সুমন খান ও সালাউদ্দিন শাকিল দুটি করে উইকেট নেন।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্স ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের জয় বড় অবদান রাখেন জিহাদুজ্জামান খান। ৮৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন ব্রাদার্সের এই উইকেট কিপার ব্যাটার। এর বাইরে মিজানুর রহমান খেলেন ৬৯ রানের ইনিংস।

শাইনপুকুরের রেলিগেশন নিশ্চিত হয়েছে, বাকি রইলো আরেকটি দল। আগামী ২৪ এপ্রিল পারটেক্স ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচ দিয়ে রেলিগেশন লিগ শেষ হবে। দুই দলই একটি করে ম্যাচ খেলে একটিই জিতেছে। তবে নীট রানরেটে এগিয়ে ব্রাদার্স। ২৪ তারিখে যারা জিতবে, তারাই প্রিমিয়ার লিগে টিকে থাকবে। অন্য দল নামবে প্রথম বিভাগে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী