গিল-সুদর্শনের ফিফটিতে কলকাতাকে সহজে হারালো গুজরাট

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ০০:০১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০০:১৭

ইডেন গার্ডেন্সে সফরকারী দল গুজরাট টাইটান্সের টপ অর্ডার ঝলক দেখালেও কলকাতা নাইট রাইডার্সের পুরো ব্যাটিং লাইনআপ ব্যর্থ। প্রতিপক্ষ দলের বোলাররা কৃতিত্ব পাওয়ার যোগ্য। রশিদ খান ও প্রসিদ্ধ কৃষ্ণা জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি মিতব্যয়ী বোলিং করে রেখেছেন দারুণ অবদান। কলকাতার মাঠে গুজরাটের ৩৯ রানের জয়ের ভিত অবশ্য গড়ে দেন দুই ওপেনার শুবমান গিল ও সাই কিশোর। দুজনেই ফিফটি করেন।

গুজরাট মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। এর মধ্যে প্রথম তিন ব্যাটারের কাছ থেকে এসেছে ১৮৩ রান! 

গিল ও সুদর্শন ৭৪ বলে ১১৪ রানের জুটি গড়ে দিয়ে যান। সুদর্শন ৩৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৫২ রানে আউট হলে এই জুটি ভাঙে। তারপর গিল ও জস বাটলারের ঝড়ো ৫৮ রানের জুটি। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন গিল। ৫৫ বলে ১০ চার ও ৩ ছয়ে ৯০ রান করে আউট হন তিনি।

শেষ দিকে ২৩ বলে ৮ চারে ৪১ রানে অপরাজিত থেকে দলীয় স্কোরবোর্ড জাঁকালো করেন বাটলার। ৫ বলে ১১ রান করে অবদান রাখেন শাহরুখ খান।

লক্ষ্যে নেমে কেবল আজিঙ্কা রাহানের ব্যাট হেসেছে। দুই প্রান্ত থেকে রশিদ ও প্রসিদ্ধ কলকাতাকে চেপে ধরেন। দুজনে মিলে ৮ ওভারে মাত্র ৫০ রান দেন, ভাগাভাগি করেন চার উইকেট।

৩৬ বলে ৫০ রান করেন রাহানে। শেষ দিকে আংক্রিশ রাঘুবংশী ১৩ বলে ২৭ রান করে স্কোর দেড়শ পার করেন। এছাড়া ২১ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাটে। ৮ উইকেটে ১৫৯ রানে থামে কলকাতা।

রশিদ ও প্রসিদ্ধ সমান ২৫ রান দেন, নেনও দুটি করে উইকেট। সাই কিশোর ৩ ওভারে ১৯ রান খরচায় এক উইকেট নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো কলকাতা। যদিও সপ্তম স্থানেই আছে তারা। আর গুজরাট আট ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি