ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে গুলশানকে হারালো অগ্রণী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ১৬:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

ইমরানুজ্জামানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে (১২৩) রানের বড় ব্যবধানে জিতেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংক ৩৪০ রানের পাহাড় গড়ে। জবাবে চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামা সন্দ্বীপ রায়ের বোলিং তোপে পড়ে গুলশানের ইনিংস থামে ২০৩ রানে। তাতে ১৩৭ রানের বড় জয় পেয়েছে ইমরুল কায়েসরা। 

বিকেএসপির তিন নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের দেওয়া ৩৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে পেসার সন্দ্বীপ রায়ের পেস বোলিংয়ে ৮৫ রানে টপ অর্ডার ৫ ব্যাটারের বিদায়ে খেই হারায় গুলশান। ৬ষ্ঠ উইকেটে নিহাদুজ্জামান ও শাকিল হোসেন ৮৮ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন। এই জুটির কারণে গুলশানের রান দুইশ অতিক্রম করেছে। নিহাদ ৪৯ রানে রানআউট হলে ভাঙে এই জুটি। নিহাদের আউটের পর শাকিলও ৫৯ রানে আউট হন। এর বাইরে হাবিবুর শেখ মুন্না খেলেন ৩৯ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২০৩ রানে থামে গুলশানের ইনিংস।

অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে সন্দ্বীপ সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া শুভাগত ও তাইবুর নেন দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া অগ্রণী ব্যাংকের ব্যাটাররা তোপ দাগান গুলশানের বোলারদের ওপর। দুই ওপেনার ইমরানুজ্জামান ও অমিত হাসান মিলে ১১৮ রানের জুটি গড়েন। অমিত ৪২ বলে আউট হওয়ার পর ইমরুল কায়েস (১৩) ও মার্শাল আইয়ুব (৩) দ্রুত আউট হন। এরপর চতুর্থ উইকেটে তাইবুরকে সঙ্গে নিয়ে ইমরানুজ্জামান ৬৬ রানের জুটি গড়ে দলের স্কোরকে তিনশর কাছাকাছি নিয়ে যান। আউট হওয়ার আগে ইমরান লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। খেলেন ১২৩ রানের ইনিংস। ১০৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় তিনি এই ইনিংসটি সাজান। এছাড়া তাইবুর রহমান ৬০ ও প্রীতম কুমার ৫৯ রানের ইনিংস খেলে আউট হন। সবমিলিয়ে ৭ উইকেট হারিয়ে ৩৪০ রানের সংগ্রহ দাঁড় করায় অগ্রণী ব্যাংক।

গুলশান ক্লাবের বোলারদের মধ্যে মইনুল ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন নিহাদউজজামান ও খালিদ হাসান। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত