মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৯:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

মিড উইকেট দিয়ে মোসাদ্দেক হোসেন চার মারতেই হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দে মাতে আবাহনী। স্বাভাবিকভাবেই মন খারাপ করে ড্রেসিংরুমে ফিরছিলেন মোহামেডানের ক্রিকেটাররা। ড্রেসিংরুমের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন পরাজিত ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তার সঙ্গেই এক ভক্ত মোহামেডানের ব্যর্থতায় ক্ষোভ ঝারছিলেন। সেটি শুনতে পান মাহমুদউল্লাহ। ড্রেসিংরুমের পাশে অবস্থিত গ্র্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ নাদিম নামে মোহামেডানের এক ভক্তের ওপর চড়াও হন, তার কলার টেনে ধরেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। 

বিষয়টি নিয়ে মোহামেডানের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ঐতিহ্যবাহী এই ক্লাবের ভক্ত ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, ‘আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যে ইন্সিডেন্টটা হয়, সেটা আমার সঙ্গে। কাহিনীটা খুলে বলি- ম্যাচশেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে পানির বোতল নেই। দাঁড়িয়ে মোহামেডানের প্লেয়ারদের আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হল শিপন আসে।’

মোহামেডানের এই ভক্ত আরও লিখেছেন, ‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ‘ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ’। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, ‘শিপন ভাই, প্রতি বছর কী ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়। এখানে ‘ভূয়া’ শব্দটা মাহমুদউল্লাহ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনও প্লেয়ারের দিকে এটা বলি নাই। আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে। এখানে ক্যামেরা থাকলে পুরো ঘটনাটার রেকর্ড থাকার কথা।’

মোহামেডান সুত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ ওই সমর্থকের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত