আব্বাস, কেলিদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১১:১১আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:২১

কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক করেছেন নিক কেলি, রাইস মারিয়ু ও মোহাম্মদ আব্বাস। তাদের মধ্যে অভিষেকে ২৪ বলে দ্রুততম ফিফটিতে নজর কেড়েছিলেন আব্বাস। এই তিনজনকে নিয়ে এবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। দলটির নেতৃত্বে থাকবেন নিক কেলি ও জো কার্টার। 

কেলি ওয়ানডে দলে অধিনায়কত্ব করবেন। সফরে তারা তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে। আর চার দিনের ম্যাচে নেতৃত্ব দেবেন কার্টার। 

৩২ বছর বয়সী কার্টার উপমহাদেশে নিউজিল্যান্ড ‘এ’ দলের সর্বশেষ সফরে আলো ছড়িয়েছিলেন। ২০২২ সালে ভারত সফরে ৬০.৪০ গড়ে রান তুলেছিলেন তিনি। ছিল দুটি সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা স্কোর ছিল ১৯৭! 

হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৯৯ রান করা মিচ হে রয়েছেন এই দলে। রয়েছেন অলরাউন্ডার জশ ক্লার্কসন। 

আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের নিয়েই পেস আক্রমণ সাজিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। রয়েছেন জ্যাক ফোকস ও বেন লিস্টার। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে থাকা লেগ স্পিনার আদি অশোকও রয়েছেন দলে। 

সিলেটে ওয়ানডে ম্যাচ হবে ৫, ৭ ও ১০ মে। তার পর একই ভেন্যুতে চার দিনের ম্যাচ শুরু ১৪ মে। ঢাকায় দ্বিতীয়টি শুরু হবে ২১ মে। 

নিউজিল্যান্ড ‘এ’ দল

মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেইডেন লেনক্স, বেন লিস্টার, রাইস মারিয়ু, ডেল ফিলিপস। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে