বাংলাদেশকে চাপে ফেলতে পারবে, বিশ্বাস জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ২১:৩৯ আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১:৩৯

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে দুই সেশনে ছিল জিম্বাবুয়ের দাপট। শেষ সেশনে তারা হারিয়েছে সাত উইকেট। বিপর্যয়ের শুরুটা হয়েছিল শন উইলিয়ামস বাজে শট খেলে আউট হওয়ার পর। তার আউটের ধরনে নাখোশ নন জিম্বাবুয়ের সহকারী কোচ ডিওন ইব্রাহিম।

বাংলাদেশ সফরে টানা দুটি ফিফটি মেরেছেন উইলিয়ামস। নাঈম হাসানকে প্যাডেল সুইপ করতে গিয়ে আউট হন ৬৭ রান করে। তারপর ধস নামে। ৪ উইকেটে ১৭৮ রান করা জিম্বাবুয়ে দিন শেষ করেছে ৯ উইকেটে ২২৭ রানে।

ইব্রাহিম ম্যাচ শেষে সাংবাদিকদের বললেন, ‘শট বাছাই কিংবা সেটি খেলার সিদ্ধান্তে আমি হতাশ নই। উইলিয়ামস স্পিনে বিশ্বমানের খেলোয়াড় এবং স্পিনের বিরুদ্ধে সুইপ শটে অন্যতম সফল ব্যাটার একজন সে।’

৫৪ রানে রিটায়ার্ড হার্ট হওয়া নিক ওয়েলচের ক্র্যাম্প বড়সড় ছিল বললেন তিনি, ‘ওই শটটা খেলা কি ঠিক ছিল? অবশ্যই। সম্ভবত ওই সময় তার শট ভালোভাবে নেওয়া হয়নি। কিন্তু ভুল ছিল না। আর নিকের হ্যামস্ট্রিং ও হাতে গুরুতর ক্র্যাম্প হয়েছিল। চা বিরতির ঠিক আগে সেটা আরও খারাপ পর্যায়ে পৌঁছায়। মাঠেই তার চিকিৎসা নিতে দেখেছেন আপনারা। চা বিরতির সময় সে ড্রেসিংরুমে আসার পর আমরা তার চিকিৎসা করি। দুর্ভাগ্যবশত চা বিরতির পর তার অবস্থা দ্রুত খারাপের দিকে গেছে। এজন্য স্বেচ্ছায় অবসর নিতে হয়েছে। আশা করছিলাম দ্রুত সে ফিরতে পারবে।’

ইব্রাহিম জানালেন, তারা প্রথম ইনিংসে স্কোরবোর্ডে আরও ৪০-৫০ রান যোগ করতে চান। তার আশা, উইকেট যেভাবে টার্ন নিচ্ছে তাতে করে তাদের স্পিনাররা ভালো কিছু করে দেখাতে পারবে।

তিনি বলেন, ‘নিশ্চয় আমরা একটু হতাশ। আরও ৪০-৫০ রান তুলতে পারলে ভালো হবে। এটা ভিন্ন চ্যালেঞ্জ। চট্টগ্রামে আমরা জেনেই এসেছি যে উইকেট টার্ন নিতে পারে। আমরা এই কন্ডিশনের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের কয়েকজন খেলোয়াড় এখানে আগে খেলেছে। তাই এটা অবাক করার মতো কোনও ব্যাপার ছিল না।’

খেলা দুই দলের দিকেই ঝুকে আছে মনে করেন তিনি, ‘প্রথম সেশন থেকে পিচ টার্ন করছে। তাই আমরা আশাবাদী। আমাদের বাড়তি স্পিনার নেওয়ার কারণ আছে। দুই দলের প্রথম ইনিংসে ব্যাট শেষ না করা পর্যন্ত, আমি মনে করি খেলা দুই দলের দিকেই আছে।’

অভিষিক্ত লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসাকে নিয়ে এসেছে জিম্বাবুয়ে। আত্মবিশ্বাসী কণ্ঠে ইব্রাহিম বললেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে আমাদের বোলিং আক্রমণ বাংলাদেশ ব্যাটারদের চাপে রাখতে পারবে। যেমনটা বলছিলাম, পিচে এরই মধ্যে বেশ ভালো টার্ন নিতে শুরু করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি