আরও ১০০ রান করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ২০:১৫ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২১:২০

জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করার পর বাংলাদেশ প্রথম ইনিংসে তাদেরকে দারুণ জবাব দিয়েছে। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভালো শুরু করে তারা। তার সঙ্গে এনামুল হক বিজয়ের ১১৮ রানের ওপেনিং জুটি ছিল স্বস্তিদায়ক। যদিও শেষ সেশনে বেশ কিছু উইকেট হারিয়ে কিছুটা হলেও অস্বস্তি সঙ্গী হয়েছে স্বাগতিকদের। ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তাদের লিড ৬৪ রানের। বুধবার ম্যাচের তৃতীয় দিনে আরও ১০০ রান তোলার লক্ষ্য বাংলাদেশে।

বাংলাদেশের জন্য কাজটা সহজ হওয়ার কথা নয়। ক্রিজে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। এই অবস্থায় লক্ষ্য পূরণ সম্ভব কিনা এমন প্রশ্নে সাদমান ইসলাম বলেছেন, ‘আমাদের খেলা যেরকম, আমরা ভালোর দিকে ছিলাম। আমার কাছে মনে হয় তিনটা উইকেট বেশি পড়েছে। এই উইকেটগুলো আমরা না হারালে লিড একশর বেশি থাকতে পারতো। ১০০ প্লাস লিডে থাকতাম। কাল দেখা যাক কী হয়। আশা করি আমাদের মিরাজ আর তাইজুল ভাই একটা ভালো জুটি গড়বে, যাতে ১০০ প্লাস লিড হয়। আমাদের জন্য সেটা ভালো হবে।’

দ্বিতীয় দিন শেষে মোটামুটি ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। বুধবার ম্যাচের তৃতীয় দিনের ওপর নির্ভর করবে টেস্টের গতিপথ কোন দিকে যাবে। এ ব্যাপারে সাদমান বলেছেন, ‘আমাদের তো মিরাজ আর তাইজুল ভাই আছে। তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে। আশা করি ওদের থেকে যদি একটা জুটি হয়, অবশ্যই ওটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনটা বলা যাচ্ছে না, উইকেটটা কেমন হয়। আমাদের বোলাররা যদি ভালো বোলিং করে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ।’

সাদমান ১৮১ বলে ১৬ চার ও ১ ছয়ে ১২০ রান করে আউট হন। নিজের ইনিংসটা আরও বড় করা যেত উল্লেখ করে তিনি বলেছেন, ‘না, তা তো অবশ্যই ইনিংসটা আরও একটু বড় করা যেত। আমরা একটা ভালো পজিশনে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি। তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে। ইনশাআল্লাহ হয়তো বা কালকে একদিন আছে, ব্যাটার মিরাজ আছে। আশা করি ভালো জুটি হলে আমরা বেশ এগিয়ে থাকবো।’

অনেক দিন পর মুশফিক কিছুটা রান পেয়েছেন। তারপরও ৪০ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। মুশফিকের ব্যাটিং নিয়ে সাদমান বলেছেন, ‘উনি অনেক অভিজ্ঞ, অনেক সিনিয়র খেলোয়াড়। আমরা তো দেখছি উনি সব সময়ই রান করে থাকেন। তো অবশ্যই আজকে যেরকম শুরু করেছিলেন খুব ভালো অবস্থায় ছিলেন, ভালো করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে যান। ইনশাআল্লাহ পরের ইনিংস বা সামনে আরও খেলা আছে, নিশ্চয় ভালো করবেন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি