আইসিসি র‌্যাঙ্কিং

বোলিংয়ে মিরাজ, ব্যাটিংয়ে শান্ত-জাকের-মুমিনুলের উন্নতি

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ২১:০৩ আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২১:০৩

জিম্বাবুয়েকে তিন দিনেই হারাতে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক তিনি। সিলেট টেস্টেও আফ্রিকানদের বিপক্ষে দুই ইনিংসে পাঁচটি করে ১০ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। কিন্তু দলকে জেতাতে পারেননি। চট্টগ্রামে এসে সফল। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন মিরাজ। এবং এই দিনেই আইসিসির কাছ থেকে পেলেন দারুণ একটি খবর। সিলেটে দারুণ বোলিং করার সুফল হিসেবে আইসিসির টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন তিনি।

সাপ্তাহিক হালনাগাদে টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে মিরাজের বর্তমান অবস্থান ২৬ নম্বরে। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক টেস্টে ১০ বা তার চেয়ে বেশি উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন ডানহাতি স্পিনার।

সিলেটে ব্যাটিংয়ে সাফল্য দেখিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও জাকের আলী অনিক। দুটি ইনিংসেই হাফ সেঞ্চুরি পেতে পারতেন মুমিনুল। প্রথম ইনিংসে ৫৬ রান করার পর তিনি দ্বিতীয় ইনিংসে আউট হন ৪৭ রান করে। তাতে ৫ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। 

প্রথম ইনিংসে শান্ত করেন ৪০ রান। দ্বিতীয় ইনিংসে ৬০। তার উন্নতি হয়েছে চার ধাপ, ৫৩ নম্বরে তিনি।

দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়েছেন জাকের। ডানহাতি ব্যাটার জায়গা করে নিয়েছেন ৫০ নম্বরে। 

জিম্বাবুয়েও তাদের খেলোয়াড়দের উন্নতি দেখেছে। শিরোনামে এসেছেন ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন এই পেসার। তার অবস্থান ১৫ নম্বরে। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে রেটিং সাতশ পার করেছেন মুজারাবানি (৭০৫)।

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি