চট্টগ্রাম টেস্ট জিতে খুব বেশি খুশি হননি শান্ত

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ২২:০৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২২:০৫

বাংলাদেশের বোলারদের সামর্থ্য নিয়ে খুব একটা প্রশ্ন ওঠে না। ব্যাটিং নিয়েই যত বিতর্ক। সিলেটে তো ব্যাটারদের ব্যর্থতার কারণে জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখা গেলো। প্রথম ইনিংসে সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি। বোলিংয়ে আলো ছড়ান তাইজুল ইসলাম ও মিরাজ। একচ্ছত্র দাপট দেখিয়ে তিন দিনেই জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারালো স্বাগতিকরা। এমন জয়ের পরও খুশি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সিলেটে তিন উইকেটে হারের পর চট্টগ্রামে জিতে সিরিজ ১-১ এ ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরিজ জিততে না পারার আক্ষেপ ব্যক্ত করলেন শান্ত, ‘সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটায় মোটেও ভালো খেলতে পারিনি। এই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’

তিনি আরও বললেন, ‘প্রথম টেস্ট ম্যাচটিতে খুব খারাপ খেলেছি, খুবই খারাপ। আমার মনে হয় যে, ওই জায়গা থেকে এমন ছিল না যে এই টেস্ট ম্যাচটি জিততেই হবে বা অনেক বড় ব্যবধানে জিততে হবে। আমরা যেটা চেষ্টা করেছি যে, আমাদের সামর্থ্য কতটুকু, আমরা কতটা পারি… (সেটা যেন মেলে ধরতে পারি)।’

দেশের মাটিতে টানা ছয়টি টেস্ট হারের পর জয়। মাঝে পাকিস্তানে ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট জিতেছিল বাংলাদেশ। চিরচেনা রূপে নিজেদের ফিরে পেয়ে স্বস্তি শান্তর। চট্টগ্রাম টেস্ট নিয়ে তাদের ভাবনার কথা জানালেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওদের বিপক্ষে টেস্ট জিতেছি আমরা, পাকিস্তানের মতো জায়গায় টেস্ট সিরিজ জিতেছি, আমাদের ওই সামর্থ্য আছে। আমরা ওই ব্যাপারটিই এই ম্যাচ শুরুর আগে চিন্তা করেছি যে, আমাদের যে সামর্থ্য আছে, যে মানের ক্রিকেট আমরা খেলতে পারি, ওই মানের ক্রিকেটই যেন আমরা খেলি। আমার কাছে মনে হয়, যেভাবে আমরা এই ম্যাচ খেলেছি, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পেরেছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী