লর্ডসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৫ জুলাই, শুরু ১২ ‍জুন

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৫, ১৫:০৭আপডেট : ০১ মে ২০২৫, ১৫:০৭

পরের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ২০২৬ সালের ৫ জুলাই। শিরোপার লড়াই হবে লর্ডসে।

বৃহস্পতিবার এই ১২ দলের টুর্নামেন্টের জন্য আরও ছয় ভেন্যু নিশ্চিত করেছে আয়োজকরা। ২৪ দিনে ৩৩ ম্যাচ হবে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বৌল, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।

২০১৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল লর্ডসে। ওই ম্যাচে ইংল্যান্ড ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। 

গত অক্টোবরে আরব আমিরাতে ১০ দলের টুর্নামেন্টে জিতে নিউজিল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আগামী বছর খেলবে। ২০২৬ ইভেন্টের জন্য এরই মধ্যে আট দলের জায়গা চূড়ান্ত হয়ে গেছে। বাকি চার দল নিশ্চিত হবে আগামী বছরের কোয়ালিফায়ারের মাধ্যমে।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ গত আসরের পারফরম্যান্সের ভিত্তিতে টিকিট কেটে রেখেছে। গত ২১ অক্টোবরের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং টেবিল অনুযায়ী পরবর্তী দুই সেরা দল পাকিস্তান ও শ্রীলঙ্কাও আছে তাদের সঙ্গে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে