বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৮:০২আপডেট : ০৫ মে ২০২৫, ১৮:৩৪

বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহে আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল দুবাই যাবে। এরপর সেখান থেকে পাকিস্তানে যাবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। দুই দেশের সঙ্গে টানা খেলার পর  নাজমুল হোসেন শান্তরা যাবে শ্রীলঙ্কা সফরে। এই সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 

বিসিবি এক বিবৃতির মাধ্যমে দুই দলের মধ্যকার সিরিজের সূচি প্রকাশ করেছে। সফর সূচি অনুযায়ী ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ২৫ জুন।

টেস্ট সিরিজ শেষ করে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসায় ২ ও ৫ জুলাই হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৮ জুলাই। একই মাঠে ১০ জুলাই শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও প্রেমাদাসায় হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০২৪ সালের মার্চে। বাংলাদেশে হওয়া সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টেস্ট হয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি, টেস্ট-এই দুই সিরিজ জিতেছে লঙ্কানরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি
টেস্ট সিরিজ:-
প্রথম টেস্ট- ১৭ জুন গল
দ্বিতীয় টেস্ট- ২৫ জুন কলম্বো (এসএসসি)

ওয়ানডে সিরিজ:-
প্রথম ওয়ানডে- ২ জুলাই কলম্বো (প্রেমাদাসা)
দ্বিতীয় ওয়ানডে- ৫ জুলাই কলম্বো (প্রেমাদাসা)

তৃতীয় ওয়ানডে- ৮ জুলাই পাল্লেকেলে

টি-টোয়েন্টি সিরিজ:-
প্রথম টি-টোয়েন্টি- ১০ জুলাই পাল্লেকেলে
দ্বিতীয় টি-টোয়েন্টি-১৩ জুলাই ডাম্বুলা
তৃতীয় টি-টোয়েন্টি- ১৬ জুলাই কলম্বো (প্রেমাদাসা)

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী