এক বছর পর বাংলাদেশে আসবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৫, ১৮:৪৪আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৮:৪৪

ভবিষ্যৎ সফর অনুযায়ী আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু যথাসময়ে হচ্ছে না সিরিজটি। দুই বোর্ডের পারস্পরিক সমঝোতায় সিরিজটি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও উভয় দলের ব্যস্ততা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে। এক বিবৃতিতে শনিবার বিসিবি জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের আন্তর্জাতিক ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ভারতকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে স্বাগত জানাতে মুখিয়ে আছে বাংলাদেশ। সিরিজের নতুন সূচি ও ম্যাচের দিনক্ষণ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

২০২২ সালের ডিসেম্বরে সবশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা। আগামী আগস্টে সিরিজের সূচিতে পরিবর্তন হলেও ম্যাচের সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকছে ভারতের বাংলাদেশ সফরে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম