স্বর্ণার ঝড়ো ফিফটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১৮:১২আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:১৮

কক্সবাজারে ইমার্জিং দলের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে বেধে দেয় বাংলাদেশ। তারপর ব্যাটিং ধসের মুখে পড়লেও স্বর্ণা আক্তারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ফায়ে টুনিক্লিফ ও সিমোন লরেন্সের ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। লরেন্স ৩২ রানে রান আউট হন। তারপর টুনিক্লিফ ৩৭ বলে ৪৩ রানে থামেন।

বাংলাদেশের পক্ষে হাবিবা ইসলাম সর্বোচ্চ ২ উইকেট নেন। চার ওভারে তিনি দেন ১৭ রান। 

জবাবে এলিজ মারি মার্ক্স ও লিয়া জোন্সের বোলিংয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ৫১ রানে ৫ উইকেট পড়ে তাদের। দুই বোলার দুটি করে উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে রাখেন।

তবে ফারজানা ইয়াসমিন ও স্বর্ণা প্রতিরোধ গড়েন। আর কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ জিতে যায়। স্বর্ণা ৩২ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন। ২৫ রানে খেলছিলেন ফারজানা।

১৯.৩ ওভারে ৫ উইকেটে ১১৮ রান করে বাংলাদেশ।

দুটি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এলিজ মারি ও লিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী