টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড প্রাইজমানি, বাংলাদেশ পাচ্ছে কত?

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৫:১৯আপডেট : ১৫ মে ২০২৫, ১৫:১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার প্রাইজমানির অঙ্কটা রেকর্ড পরিমাণে বাড়িয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৩৬ লাখ মার্কিন ডলার। আগের দুই আসরে অঙ্কটা ছিল ১৬ লাখ ডলার করে। রানার্স আপ দল পাবে ২১ লাখ মার্কিন ডলার। আগের দুই আসর থেকেও এই পরিমাণ অনেক অনেক বেশি। সর্বশেষ দুই আসরে দলগুলো পেয়েছে ৮ লাখ ডলার করে। 

প্রাইজমানি বেড়েছে বাংলাদেশেরও। এবারের চক্রটি বাংলাদেশ সপ্তমস্থান নিয়ে শেষ করতে যাচ্ছে। তারা পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। আগের দুই চক্রে বাংলাদেশ পেয়েছিল ১ লাখ ডলার করে। 

প্রাইজমানি বাড়াতে এটা স্পষ্ট আইসিসি ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণকে অনেক গুরুত্ব দিচ্ছে। 

এই চক্রে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি পয়েন্ট ছিল দক্ষিণ আফ্রিকার ৬৯.৪৪। তার পর ছিল অস্ট্রেলিয়া ৬৭.৫৪। ভারত বেশিরভাগ সময় শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে থেকে চলতি মৌসুম শেষ করছে।  

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিক হবে ১১ জুন। এবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

এবার দেখে নেওয়া যাক কে কত প্রাইজ মানি পাচ্ছে-- 

বিজয়ী দল-----------------------------৩৬ লাখ মার্কিন ডলার
রানার্স আপ----------------------------২১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার 
ভারত (তৃতীয়)-------------------------১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার
নিউজিল্যান্ড (চতুর্থ)-------------------১২ লাখ মার্কিন ডলার
ইংল্যান্ড (পঞ্চম)-----------------------৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার
শ্রীলঙ্কা (ষষ্ঠস্থান)----------------------৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার
বাংলাদেশ (সপ্তম)---------------------৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার
ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম)-----------------৬ লাখ মার্কিন ডলার
পাকিস্তান (নবম)-----------------------৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী