পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছে গেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, ১৮:১৮আপডেট : ১৭ মে ২০২৫, ১৮:৪৮

পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির বিপক্ষে লাহোর কালান্দার্সের বাঁচা মরার লড়াই। এই ম্যাচেই তারা সাকিব আল হাসানকে পাচ্ছে। শনিবার ইসলামাবাদে পৌঁছে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার। 

সাকিবের পৌঁছানোর খবর ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছে কালান্দার্স, ‘অপেক্ষা শেষ। সাকিব পাকিস্তানে পা রেখেছেন।’

প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। তিনি শেষবার খেলেন গত বছর ৩০ নভেম্বর আবুধাবি টি টেনে বাংলা টাইগার্সের হয়ে।

আগামীকাল রাওয়ালপিন্ডিতে পেশাওয়ারের বিপক্ষে লাহোরের জার্সি পরতে পারেন সাকিব। প্লে অফে উঠতে হলে লাহোরকে ম্যাচটি জিততে হবে। হারলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় নিতে হবে।

সাকিবের সঙ্গে বিদেশি হিসেবে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসা। ইনজুরি আক্রান্ত ড্যারিল মিচেলের বদলে লাহোরে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার।

লাহোরের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি