বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাঈমের সেঞ্চুরি মিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৮:৩৩আপডেট : ২১ মে ২০২৫, ১৮:৩৩

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ পারফরম্যান্স করেছেন নাঈম শেখ। এই পারফরম্যান্স দিয়ে তিনি সুযোগ পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের ওয়ানডে সিরিজে সেভাবে ব্যাট না হাসলেও লম্বা সংস্করণে খেলতে নেমেই রান পেয়েছেন নাঈম। সিলেটে খেলা হয়নি, তবে ঢাকায় দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই রানের দেখা পেয়েছেন তিনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলেছেন ৮২ রানের ইনিংস। সবমিলিয়ে প্রথম দিনে ৫৭.৩ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয় মিলে গড়েন ১৩০ রানের জুটি। এনামুল ৪৮ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। স্কোরবোর্ডে আরও ৬ রান যোগ হতেই ফেরেন নাঈমও। ১৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই ওপেনার। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ঝলমলে ইনিংসটি সাজান তিনি। 

এছাড়া তৃতীয় উইকেটে সাইফ হাসান ও জাকির হাসান মিলে গড়েন ৪৪ রানের জুটি। জাকির ৩৩ বলে ১৬ রান করে আউট হন। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার এক ওভার আগে ৫১ রানে সাজঘরে ফেরেন সাইফও। অমিত হাসান ১৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১ রানে অপরাজিত আছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি