সৌম্যর ইনজুরিতে পাকিস্তান সিরিজের দলে মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৭:৩৯আপডেট : ২২ মে ২০২৫, ১৭:৪২

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে শুরুতে জায়গা হয়নি বিপিএলের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজের। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, টি-টোয়েন্টির জন্য প্রস্তুত নন এই অলরাউন্ডার। যদিও সৌম্য সরকারের ইনজুরিতে কপাল খুললো মিরাজের। অবশ্য কোনও কিছু না করেই টি-টোয়েন্টিতে তার অন্তর্ভুক্তিটা বিস্ময়কর।

বৃহস্পতিবার দুপুর এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সৌম ইনজুরিতে আক্রান্ত। এই কারণে পাকিস্তানে যাওয়া হচ্ছে না তার। তার বদলে দলের সঙ্গে যুক্ত হবেন মিরাজ।

মিরাজের পাকিস্তান সিরিজে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘ওদের দলে বাঁহাতি ব্যাটারের আধিক্য অনেক বেশি। ও পাকিস্তানে আছে এবং সম্ভাব্য সেরা বিকল্প হওয়ার কারণে আমরা তাকে বিবেচনা করেছি।’ মিরাজ পাকিস্তান সুপার লিগ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। পিএসএল শেষ করেই দলের সঙ্গে তিনি যোগ দেবেন। একই দলের হয়ে খেলছেন রিশাদ হোসেন ও সাকিব আল হাসান।

সৌম্য ডান পাশে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করছেন। তার ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্যর চোট সারতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এই কারণে আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে অংশ নিতে পারবেন না।’

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ ২৯টি টোয়েন্টি খেলেছেন। টেস্ট ও ওয়ানডে নিয়মিত খেললেও এই ফরম্যাটে অ্নিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে বোলিংয়ে দুর্বলতার কারণে কুড়ি ওভারের ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না তিনি। যদিও গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করে হন টুর্নামেন্ট সেরা। এখন দেখার অপেক্ষা পাকিস্তানের বিপক্ষে হুট করে পাওয়া সুযোগ মিরাজ কতটা কাজে লাগাতে পারেন!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী