দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৩ রানে পিছিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মে ২০২৫, ২০:০৪আপডেট : ২২ মে ২০২৫, ২০:০৪

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে চারদিনের ম্যাচ। বৃহস্পতিবার ভালো অবস্থানে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষে করেছে সফরকারী নিউজিল্যান্ড। এদিন বাংলাদেশ ‘এ’ দলকে ৩৫৭ রানে থামিয়ে এক উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে তারা। দিন শেষে কিউইরা পিছিয়ে ২৫৩ রানে। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় দিনে বৃষ্টির প্রভাব ছিল। এক ঘণ্টা বিলম্বে ম্যাচ শুরু হলেও খেলা হয় মাত্র তিন ওভার। এরপর আবার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। লাঞ্চ বিরতির পর একটায় পুনরায় খেলা শুরু হয়। বাংলাদেশ দল দ্বিতীয় দিনে আরও ১০৪ রান যোগ করে অলআউট হয়। এক রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ২৪ রানে আউট হন। এছাড়া আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা অমিত পান হাফ সেঞ্চুরির দেখা। খেলেন ৬৭ রানের ইনিংস। এছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৮ রানের ইনিংস। সবমিলিয়ে বাংলাদেশ ৮৯.৫ ওভারে ৩৫৭ রানে অলআউট হয়।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জায়দন লেনক্স ও বেন লিস্টার তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন জাকারি ফাউকলস।

বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে নামা কিউই ব্যাটাররা শুরুতে উইকেট হারালেও দিনশেষ করেছে স্বস্তি নিয়েই। সপ্তম ওভারে রাইস মারিউ (১৪) ফেরার পর দ্বিতীয় উইকেটে কার্টিস হেফি ও জো কার্টার মিলে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়েছেন। আর তাতেই তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১০৪ রান। কার্টার ৪৮ ও হেফি ৪১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন খালেদ আহমেদ। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের