পদত্যাগের প্রশ্নে ফারুক, ‘এখনও সিদ্ধান্ত নেইনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৪:১৪আপডেট : ২৯ মে ২০২৫, ১৪:১৪

এমনিতেই মাঠের ক্রিকেটে অস্থির সময় পার করছে বাংলাদেশ। তার মধ্যে নতুন করে বিসিবির সভাপতির পদ নিয়ে শুরু হয়েছে ভিন্ন নাটক। গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বিসিবির এই সভাপতিকে ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করতে বলেছেন! বিষয়টি স্বীকার করে নিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি সভাপতি ফারুক। 

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক বলেছেন, ‘উপদেষ্টা আমাকে জানিয়েছেন, তিনি নতুন লোক চান। আমি এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি। দেখা যাক কী হয়।’

ফারুক নিজে থেকে পদত্যাগ না করলে অবশ্য মন্ত্রণালয় বা সরকারের কিছু করা কঠিন। বোর্ডে সরকারী হস্তক্ষেপের প্রমাণ পেলে আইসিসির নিষেধাজ্ঞা একরকম অবধারিত। তবে কেউ নিজ থেকে দায়িত্বে ছাড়লে সমস্যা নেই। 

এদিকে, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সভাপতি হওয়া নিয়ে গুঞ্জন রয়েছে। ফারুক পদত্যাগ করলে অবধারিত ভাবেই বোর্ড সভাপতি হবেন সাবেক এই অধিনায়ক। বুলবুলের ঘনিষ্ঠ একটি সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি বুলবুলকে কোট করে জানিয়েছেন, ‘তার (আমিনুল ইসলাম বুলবুল) বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছে আছে। তবে সরকার চাইলেই হবে। সময়টা হয়তো দুইমাস, তবু তিনি দায়িত্ব পালন করতে চান। যতদূর জানি সব প্রসেস চলছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের