অনাস্থার চিঠির প্রেক্ষিতে যা বললেন ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ২০:৪৬আপডেট : ২৯ মে ২০২৫, ২১:২৫

যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তার এই সিদ্ধান্তের পর ঘটনা নাটকীয় মোড় নেয়। বিসিবির ৮ পরিচালক বর্তমান সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। কেবল আকরাম খান সেই চিঠিতে স্বাক্ষর করেননি।  

৯ পরিচালকের ৮ জন অনাস্থা জানানোর পর স্বাভাবিকভাবেই ফারুকের সভাপতির পদ নিয়ে টানাটানি পড়ে গেছে। গঠনতন্ত্রে এ ব্যাপারে সুস্পষ্ট কিছু বলা নেই। এই চিঠি ফারুকও পেয়েছেন।

চিঠি পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ জাতীয় একটি দৈনিকে বলেছেন, ‘কিছু একটা তো অবশ্যই করবো। আমি আমার আইনজীবীর সঙ্গেও কথা বলে রাখছি। প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেবো।’

ফারুক মনে করেন, এমন অনাস্থায় কিছুই যায় আসে না, ‘অনাস্থার কোনও সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই। তাই অনাস্থায় কিছু এসে যায় না। হয় এই বোর্ড রাখবে, না হয় ভেঙে দেবে।’

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ