দেশ ছাড়া নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে: ফারুক আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৩:৪০আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:২৫

সকাল থেকে ফারুক আহমেদের ফোন বন্ধ। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাধিকবার ফোনে চেষ্টা করেও তাকে পাচ্ছিলেন না। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকেও তাকে একাধিকবার ফোন করা হয়। তখনও তার ফোন বন্ধ পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকেই ক্রিকেটপাড়ায় খবর চাউর হয় ফারুক দেশ ছেড়েছেন। কিন্তু এমন খবর প্রকাশের পর ফারুক নিজেই জানালেন ভিন্ন কথা। দাবি করেছেন, তার দেশ ছাড়া নিয়েও একটি মহল গুজব ছড়াচ্ছে!

বৃহস্পতিবার রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। তাতে করে বিসিবির সভাপতি পদ চলে গেছে সাবেক এই অধিনায়কের। গঠনতন্ত্রের ফাঁক গলেই মূলত জাতীয় ক্রীড়া পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পেরেছে। শুক্রবার তার চেয়ারে বসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল।

দেশ ছাড়ার গুজবে ফোন চালু করার পাশাপাশি বেশ কিছু গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন ফারুক আহমেদ। সেখানে ফারুক অভিযোগ করেন, একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে, ‘এটা পুরোপুরি মিথ্যা কথা। যারা আমাকে নিয়ে এতদিন নাটক তৈরি করেছে, এটা তাদেরই একটা নাটকের শেষ অংশ আমার কাছে মনে হচ্ছে। আমি দেশেই আছি। গুজবে কান দেবেন না।’

শেষে ফারুক যোগ করে বলেছেন, তিনি আগামীকাল আনুষ্ঠানকিভাবে সংবাদ সম্মেলন করবেন।
 
প্রসঙ্গত, ফারুক আহমেদের বিদেশ যাওয়াটা চূড়ান্ত ছিল। শেষ মুহূর্তে তিনি বিদেশ যাননি। ভোর রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকা এবং তার যাওয়ার পরিকল্পনা অনেকের জানার কারণেই ভুল বোঝাবুঝি তৈরি করেছে। যদিও খবর প্রকাশের পর তিনি তার ফোন খুলেছেন এবং গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ