নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৫, ২০:৩৭আপডেট : ৩১ মে ২০২৫, ২০:৩৭

মাত্র ৯ মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বদল এসেছে। নতুন করে এই বড় দায়িত্বে বসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকালে বোর্ড পরিচালকদের ভোটে ক্রিকেট বোর্ডের ১৭তম প্রধান হন। যে প্রক্রিয়ায় বুলবুল সভাপতি হয়েছেন,  তাতে করে অনেকেই মনে করছেন, এখানে সরকারি  হস্তক্ষেপ হয়েছে। এমন কিছু হলে আইসিসির খড়গে পড়তে হতে পারে বাংলাদেশের ক্রিকেটকে। উল্টো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ  জানিয়েছেন, নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে আইসিসি!

এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, 'যদিও বলা হচ্ছে সরকারি হস্তক্ষেপের কথা। এখানে সরকারি হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা, যতটুকু এখতিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন পরিচালক দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেই জায়গায় পরবির্তন করেছে। সরকার সভাপতি অপসারণ করেনি। সভাপতির অপসারণ কিছু কারণে হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আরেকজন নতুন সভাপতি এসেছে। এ বিষয়ে অনেকে আইসিসির নিষেধাজ্ঞার কথাও বলেছেন। আমাদের আইসিসির সঙ্গে যথোপযুক্তভাবে যোগাযোগ হয়েছে এবং যিনি এখন সভাপতি হয়ে এসেছেন তিনি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করে এসেছেনে। যোগাযোগের কোনও ফাঁক আমাদের দিক থেকে নেই। এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান ক্রিকেটের যে অবস্থা সেটা আইসিস্যার অজানা নয়। সেই জায়গা থেকে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।’

এদিকে বিসিবির ৮ পরিচালকের অনাস্থার কারণে ফারুককে বাদ দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত, এর ব্যাখ্যা দিয়েছেন আসিফ। তিনি বলেছেন, 'কে কী বলেছে সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কারণটা কী। আপনারা দেখেছেন বিপিএল নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। সেই অনুযায়ী আমরা সত্যানুসন্ধান কমিটি করেছি। আমরা কারণগুলো বিবেচনায় নিয়েছি। কে কী বললো এগুলো দেখার বিষয় না। আমি মনে করি আপনাদের থেকে শুরু করে বাংলাদেশের ১৬ কোটি মানুষ চায় বাংলাদেশের ক্রিকেট ভালো করুক। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেটটা কীভাবে ভালো করবে। এরকম না কোনও ব্যক্তিকে বসালাম তা না। এখানে আমি আমিনুল ভাইকেও চিনি না, ফারুক ভাইকেও আমি চিনতাম না। ক্রিকেট সংশ্লিষ্ট দশজন মানুষের সঙ্গে আমি কথা বলেছি তাদের মতামতের ভিত্তিতে তখন ফারুক ভাইকে এনেছিলাম। প্রশাসনিক জায়গায় সেইরকম কাজ হয়নি। ক্রিকেট ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। এটা উদ্বেগের কারণ। আমরা ক্রিকেটের উন্নতির জন্য কারণগুলোকে বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

নতুন সভাপতি আমিনুল ইসলামের সাথে ব্যক্তিগত আলাপ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘যতটুকু জানি বিসিবির নির্বাচন অক্টোবর। নতুন প্রেসিডেন্টকে আমরা এখনও কোনও সময়সীমা দেইনি। আমার যেটা কথা হয়েছে আমিনুল ভাইয়ের সঙ্গে আমি উনার কাছে জানতে চেয়েছি আপনি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান কিনা? উনি আইসিসিতে যে বেতন পান, আমরা উনাকে সেটা অফার করতে পারছি না। এটা একটা অনারারি পদ। তারপরও তিনি হ্যাঁ বলেছেন। কোন ক্যাপাসিটিতে তখনও আমরা তা ঠিক করিনি। পরিচালকরা নিয়মানুযায়ী উনাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি