‘আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, প্রয়োজন হলে বলবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুন ২০২৫, ১৮:৪৭আপডেট : ০১ জুন ২০২৫, ১৮:৫০

পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রবিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা বলেননি। তবে এই মুহূর্তে ক্রিকেটারদের বাড়তি চাপ দিতে নারাজ তিনি। 

আজ জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বুলবুল বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম (পাকিস্তানে) আছেন সেখানে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনও চাপ না দিতে। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলবো। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা না বলাই ভালো।’

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বুলবুলের মূল্যায়ন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দুই দিন হলো। আরেকটু দেখে নিই, তারপর বলতে পারবো। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে... গ্রাফ উপরের দিকে যাবে... যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে