নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে তরুণরা, নেই অভিজ্ঞরা

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৫:৩৪আপডেট : ০৩ জুন ২০২৫, ১৫:৩৪

সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে নিউজিল্যান্ড ‘এ’ ক্রিকেট দল। সেখানে থাকা চার তরুণ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে নিউজিল্যান্ড। অপর দিকে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের মতো অভিজ্ঞরা কেন্দ্রীয় চুক্তি বাদ দিয়ে নৈমিত্তিক চুক্তিতে যাওয়ার পরিকল্পনা করছেন। 

বাংলাদেশ সফরে ‘এ’ দলের হয়ে খেলা মোহাম্মদ আব্বাস, জ্যাক ফোকস, উইকেটকিপার মিচ হে এবং স্পিনার আদিত্য অশোককে ২০ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। 

২১ বছর বয়সী আব্বাস মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২৬ বলে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলে সবার নজর কাড়েন। ফোকস অবশ্য অভিষেক করেন গত বছর। ২৪ বছর বয়সী মিচ হেও এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খেলেন ৯৯ রানের অপরাজিত ইনিংস।   

২২ বছর বয়সী আদিত্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ২০২৩ সালে। তার অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন অভিজ্ঞ ইশ সোধি ও অ্যাজাজ প্যাটেল। 

গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ব্যাটিং অলরাউন্ডার জশ ক্লার্কসন ও অবসরে যাওয়া সাবেক অধিনায়ক টিম সাউদি। 

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও লকি ফার্গুসনরা নৈমিত্তিক চুক্তি নিয়ে আলোচনায় রয়েছেন। এর ফলে বিশ্বব্যাপী লাভজনক টি-টোয়েন্টি লিগে খেলার পাশাপাশি দেশের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ মিলবে তাদের।

নিউজিল্যান্ডের পরবর্তী সিরিজ জুলাইয়ে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারেতে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। এরপর স্বাগতিকদের সঙ্গে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। 

/এফঅঅইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী