ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব!

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৬:৫৬আপডেট : ০৩ জুন ২০২৫, ১৬:৫৬

দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আইপিএল। আজ মঙ্গলবারই পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত হবে। আহমেদাবাদে ম্যাচটা মাঠে গড়াবে রাত ৮টায়। তবে ম্যাচটা নির্বিঘ্নে চলবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। 

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী একটা পর্যায়ে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্লেয়িং কন্ডিশনে প্রয়োজনীয় সব বিকল্প রাখা আছে। বৃষ্টিতে ম্যাচ বিঘ্ন হলে ম্যাচটা শেষ করতে অতিরিক্ত দুই ঘণ্টা যোগ হবে। মঙ্গলবারও ম্যাচ শেষ করা না গেলে ম্যাচ চলে যাবে রিজার্ভ ডে তথা বুধবার। সেদিনও যদি ম্যাচ আয়োজন করা না যায়, বৃষ্টিতে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে কপাল পুড়বে বিরাট কোহলিদের। তখন চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব! লিগ পর্বে বেশি পয়েন্ট থাকার সুবাদে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 

ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আহমেদাবাদে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে অর্থাৎ ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টির সম্ভাবনা ৫০–৭৫%। সোমবার তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তবে পূর্বাভাস সত্ত্বেও দর্শক ও আয়োজকদের জন্য কিছুটা আশাব্যাঞ্জক বার্তা রয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়েছে উন্নত সাব-সয়েল ড্রেনেজ সিস্টেম, যা বৃষ্টির পর মাত্র ৩০ মিনিটেই মাঠের জমে থাকা পানি নিষ্কাশন করতে সক্ষম। এই প্রযুক্তি প্রচলিত ব্যবস্থার তুলনায় ৩৬ গুণ দ্রুতকার্যকর।

এই প্রযুক্তির কারণে পাঞ্জাব ও মুম্বাইয়ের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও দ্রুত শুরু করা সম্ভব হয়েছিল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাইকে হারায় পাঞ্জাব। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম