যানজটে আটকা ওয়েস্ট ইন্ডিজের টিম বাস, ই-বাইকে মাঠে এলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ২১:২৬আপডেট : ০৩ জুন ২০২৫, ২১:২৬

ক্রিকেটে বৃষ্টি বা আউটফিল্ড ভেজা থাকার কারণে সাধারণত টস দেরিতে হতে দেখা যায়। কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের শেষ ওয়ানডে দেরিতে শুরু হলো অবাঞ্ছিত এক কারণে। যানজটে আটকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের টিম বাস। তাতে টস হয়েছে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর, খেলা শুরু হয়েছে আধঘণ্টা দেরিতে!

ভক্সহল এরিয়ায় ট্র্যাফিক লাইট বিভ্রাট এবং ল্যাম্বেথ ব্রিজ বন্ধ থাকায় ইংল্যান্ডের খেলোয়াড়রাও বাধার মুখে পড়েছিল। তারা টিম বাস থেকে নেমে ই-বাইকে করে দ্য ওভালে পৌঁছান।

কিন্তু চেলসিতে টিম হোটেল থেকে ওয়েস্ট ইন্ডিজকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ। সে কারণে টস ও ম্যাচ শুরুর সময় পেছাতে হয়েছে।

ইসিবি এক বিবৃতি দিয়েছে, ‘ভয়াবহ যানজটের কবলে পড়ে একটি দল পৌঁছাতে দেরি করায় ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেছানো হয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজের টিম বাস ১২টা ৪০-এর দিকে পৌঁছায়, টসের জন্য নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। পৌঁছেই মাঠে নেমে ওয়ার্মআপ করে সফরকারী খেলোয়াড়রা।

দ্য ওভাল থেকে চার মাইল দূরে চেলসি হার্বার হোটেল অ্যান্ড স্পাতে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ মজা করে  বলেছেন, ‘আমাদের মনে হয় হেঁটে আসা উচিত ছিল।’

হাই সেন্ট কেনসিংটন থেকে বিকল্প পরিবহনে আসার সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক, ‘আমরা কিছুক্ষণ বাসে বসে ছিলাম। তারপর সবাই সিদ্ধান্ত নেই বাস থেকে নেমে লাইম বাইকে চড়ে আসার। ওয়েস্ট ইন্ডিজের ছেলেদের চেয়ে আমরা একটু তাড়াতাড়ি এলাম। আমরা এখন মাঠে নামতে প্রস্তুত।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে আগেভাগেই নিশ্চিত করেছে ইংল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী