বেঙ্গালুরু পেলো শিরোপা, আর কে কী পেলেন?

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ০১:৪০আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:৪০

১৮তম মৌসুমে এসে আইপিএলের শিরোপা খরা কাটালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির হাতে উঠলো অধরা এই ট্রফি। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বেঙ্গালুরু পেলো ২০ কোটি ভারতীয় রুপি। আর পাঞ্জাব কিংস রানার্সআপ হয়ে পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি।

ফাইনালে ৬ রানের জয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্রুনাল পান্ডিয়া। 

পুরো মৌসুমে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এলিমিনেটরে ছিটকে যাওয়া গুজরাট টাইটান্সের এই বোলার ১৫ ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট। চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ (২৪) দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছেন। শীর্ষ উইকেটশিকারির স্বীকৃতিতে পার্পল ক্যাপ জিতেছেন প্রসিদ্ধ।

গুজরাটও জিতেছে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ। ১৫ ম্যাচে ৭৫৯ রান করে সবার উপরে দলটির ব্যাটার সাই সুদর্শন। এই মৌসুমে সবচেয়ে বেশি চার মারার পুরস্কারও পেয়েছেন তিনি। ৮৮টি চার এসেছে তার ব্যাটে।

নিকোলাস পুরান সবচেয়ে বেশি ৪০টি ছক্কা মারার পুরস্কার পেয়েছেন। তার পক্ষে পুরস্কার নেন ওয়েস্ট ইন্ডিজ সতীর্থ রোমারিও শেফার্ড।

মৌসুমের সেরা ক্যাচের পুরস্কার উঠেছে কামিন্দু মেন্ডিসের হাতে। চেন্নাই সুপার কিংসের ডেভাল্ড ব্রেভিসকে চোখ ধাঁধানো উড়ন্ত ক্যাচে ফেরান সানরাইজার্স হায়দরাবাদের লঙ্কান ফিল্ডার।

/এফএইচএম/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ