ক্রিকেটকে বিদায় বলে দিলেন পিযুশ চাওলা

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ১৮:৩৬আপডেট : ০৬ জুন ২০২৫, ১৮:৩৬

অবশেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের সাবেক লেগস্পিনার পিযুশ চাওলা। 

৩৬ বছর বয়সীর ক্রিকেট ক্যারিয়ার দুই দশকেরও বেশি বিস্তৃত। ভারতের হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। তবে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কায় ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পর আর সুযোগ পাননি তিনি। 

ঘরোয়া ক্রিকেটে চাওলা সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন। সদ্য সমাপ্ত আইপিএলে দল পাওয়ার আশাতেই ২০২৪-২৫ মৌসুমের মুশতাক আলী ট্রফিতে অংশ নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য মেগা নিলামে তাকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। তার পর অবশ্য ওই টুর্নামেন্টের জন্য ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে অংশ হয়েছেন। 

৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে চাওলা খেলেছেন ১৯২ টি আইপিএল ম্যাচ। খেলেছেন পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সে। নিয়েছেন ১৯২টি উইকেট। তার উল্লেখযোগ্য মৌসুমটা ছিল ২০১৪ সালে। তার সর্বশেষ আইপিএল ছিল ২০২৪ সালের সংস্করণ। সেবার মুম্বাইয়ে খেলেছেন তিনি। আইপিএলে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। 

তার ক্যারিয়ার সর্বোচ্চ চূড়া স্পর্শ করে ২০০৭ থেকে ২০১১ সালে। ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। একইভাবে ছিলেন ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তাছাড়া ২০০৮ সালে অস্ট্রেলিয়ার মাঠে জেতা ত্রিদেশীয় সিরিজ জয়ী দলটিতেও ছিলেন তিনি।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম