ফাইনালের প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫, ১৮:২৩আপডেট : ১১ জুন ২০২৫, ১৮:৩৯

টেম্বা বাভুমা টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান। তারপর কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের তোপে অজিদের চাপে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে সকালের সেশনের পর অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৬৭ রান।

রাবাদা ও ইয়ানসেন দুটি করে উইকেট নেন।

সপ্তম ওভারে ৪ বলে ৪ রান দিয়ে উসমান খাজা ও ক্যামেরন গ্রিনকে মাঠছাড়া করেন রাবাদা। প্রথম স্লিপে ডেভিড বেডিংহামের ক্যাচ হয়ে খাজা ডাক মারলে ১২ রানের ওপেনিং জুটি ভাঙে। ৩ বল পর দলের ১৬ রানে দ্বিতীয় শিকার হন গ্রিন। ৪ রান করে এইডেন মারক্রামকে ক্যাচ দেন তিনি।

মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ ইনিংস মেরামত করছিলেন। কিন্তু ৩০ রানে এই জুটি ভাঙে লাবুশেনের বিদায়ে। অজি ওপেনার ৫৬ বলে ১৭ রানে কিপার কাইল ভেরেইন্নার ক্যাচ হোন। ৪৬ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ইয়ানসেন তার দ্বিতীয় উইকেট নেন ট্রাভিস হেডকে ফিরিয়ে। গত বছরের ফাইনালে একই পরিস্থিতিতে সেঞ্চুরি করা এই ব্যাটার মাত্র ১১ রান করে ভেরেইন্নার এক হাতের ক্যাচে বিদায় নেন।

২১ রানের জুটি ভাঙতেই প্রথম সেশন শেষ হয়, এই সময় ২৬ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি