বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

স্মিথ-ওয়েবস্টারের ফিফটিতে দ্বিতীয় সেশন অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫, ২০:৫৮আপডেট : ১১ জুন ২০২৫, ২৩:০৪

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। লাঞ্চে তারা দাপট দেখায়। স্টিভ স্মিথ ও বেউ ওয়েবস্টারের হাফ সেঞ্চুরিতে এই সেশনে তারা যোগ করেছেন ১২৩ রান। অবশ্য স্মিথ টিকে থাকতে পারেননি।

চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৯০ রান। ৪ উইকেটে ৬৭ রানে লাঞ্চে গিয়েছিল তারা। দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন দুটি করে উইকেট নিয়েছিলেন।

দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার একমাত্র উইকেট পান এইডেন মারক্রাম। ৪২তম ওভারে ব্রেকথ্রু আনেন তিনি। ওই ওভারের শেষ বলে স্মিথের কভার ড্রাইভে ইয়ানসেন প্রথমবারে বল ধরতে পারেননি। দ্বিতীয়বারও তার হাত ফসকে যায় বল। তৃতীয়বারে বল লুফে নেন ইয়ানসেন। ১১২ বলে ১০ চারে ৬৬ রানে থামেন স্মিথ।

ওয়েবস্টারের সঙ্গে ৭৯ রানের জুটি ছিল স্মিথের। ৭৬ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। দলীয় ১৪৬ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

চা বিরতির সময় ওয়েবস্টার ৫৫ ও অ্যালেক্স ক্যারি ২২ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম