তাসকিনের প্রতি অবিচার করেছে আইসিসি: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৫ মার্চ ২০১৬, ১৯:১১আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২০:১৭

তাসকিনের প্রতি অবিচার করেছে আইসিসি: পাপন তাসকিন আহমেদ ইস্যুতে আলোচনা থেমে নেই। শুক্রবার সকালে ভারত থেকে দেশে পৌঁছেছেন তাসকিন। তবুও কলকাতায় তাকে নিয়ে চলছে আলোচনা। তাসকিনকে নিয়ে যত আলোচনা হচ্ছে। এর আগে কোনও ক্রিকেটারকে নিয়ে এতো আলোচনা হয়নি। এই আলোচনায় শেষ পর্যন্ত যোগ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এক হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির এই কর্তা। তার মতে, আইসিসি তাসকিনের প্রতি অবিচার করেছে। শুধু তাসকিনের প্রতি অবিচারের কথাই বলেননি পাপন, বাংলাদেশ দলকে পরবর্তীতে বৈরি আবহাওয়াতে খেলতে হতে পারে বলেও আশঙ্কা তার! এখানে আবহাওয়া বলতে আইসিসির রোষানলকে বুঝিয়েছেন তিনি।

সানি ও তাসকিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠায় স্বাভাবিকভাবেই তাদের পরীক্ষা দিতে হয়েছিল। পরীক্ষার পর তাদের অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ করেছে আইসিসি। সানির ব্যাপারে তেমন কোনও আপত্তি না থাকলেও তাসকিনের ব্যাপারটা মানতে পারছেন না কেউই।

পরবর্তীতে আইনজীবির মাধ্যমে আপিলও করে বিসিবি। বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তারা আইসিসির সঙ্গে এ নিয়ে তর্কেও জড়িত হন। তাতেও কাজ হয়নি। তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখে আইসিসি। তাতে বেজায় চটেছেন বিসিবি সভাপতিও। শেষপর্যন্ত না পেরে বলেই দিলেন, ‘তাসকিনের প্রতি অবিচার করেছে আইসিসি।’

তাসকিন পরীক্ষা দিয়ে শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আত্মবিশ্বাসী পাপন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার বিশ্বাস তাসকিন আবার পরীক্ষা দিলেই বৈধতা পাবে। কেননা তার কোনও সমস্যা আমরা দেখি না। আমার পূর্ণ বিশ্বাস ও দ্রুতই ফিরে আসবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম