অভিষেকে লজ্জার ‘বিশ্ব রেকর্ড’ গড়েছেন আইরিশ বোলার 

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৫:১৯আপডেট : ১৬ জুন ২০২৫, ১৫:১৯

টি-টোয়েন্টিতে এমন অভিষেক মনে রাখতে চাইবেন না আয়ারল্যান্ড পেসার লিয়াম ম্যাকার্থি। অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। 

ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয়েছে ম্যাকার্থির। নর্দার্ন আয়ারল্যান্ডে ডানহাতি পেসার বল হাতে হজম করেছেন ৮১ রান! চার ওভারে ছিল না কোনও উইকেট। 

২০০৭ সালে অভিষেকে অ্যান্ডারসন ৬৪ রান হজম করেছিলেন। তার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। 

প্রথম ওভারেই ২১ রান দেন ম্যাকার্থি। সব মিলে তার ওভারে ১১টি চার ও ৫টি ছক্কা এসেছে। ডট ছিল মাত্র তিনটি। 

অভিষেকেই শুধু খরুচে ছিলেন না ম্যাকার্থি। টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলে দ্বিতীয় ব্যয়বহুল ওভার এখন তারই।  সবচেয়ে ব্যয়বহুল ওভারের রেকর্ডটি গাম্বিয়ার মুসা জোবারতের। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দেন তিনি।

ব্যয়বহুল ওভারের তালিকায় তিনে আছেন শ্রীলঙ্কার কাসুন রাজিথা। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষ ৭৫ রান দেন তিনি। 

ম্যাকার্থির ব্যয়বহুল ওভারের দিনে ওয়েস্ট ইন্ডিজ এদিন নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের নজির গড়েছে। ৫ উইকেটে সংগ্রহ করে ২৫৬ রান। জবাবে ৭ উইকেটে ১৯৪ রানে থামে আইরিশ দল। 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী