জিম্বাবুয়ে টেস্টে নেই বিশ্ব জয়ী দক্ষিণ আফ্রিকান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ১৯:১৯আপডেট : ২০ জুন ২০২৫, ১৯:২১

লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্রিজে থাকতেই টেম্বা বাভুমার হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল। তৃতীয় দিনের খেলায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সেই চোট নিয়েও বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। তার এই কষ্টসাধ্য লড়াই বৃথা যায়নি। চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে আসন্ন জিম্বাবুয়ে টেস্ট সিরিজে থাকছেন না বিশ্ব জয়ী অধিনায়ক।

শুক্রবার এক মিডিয়া রিলিজে বাভুমার বাদ পড়ার কথা জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ। ডানহাতি ব্যাটারের ইনজুরি কতটা গুরুতর তা জানতে আরও স্ক্যান করা হবে জানিয়েছে বোর্ড।

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ফাইনাল জয়ের কারিগর এইডেন মারক্রাম, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসকেও। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা পাঁচজন- লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকওয়ানে, কোডি ইউসুফ, ডেভাল্ড ব্রেভিস ও প্রেনেলান সুবরায়েন জায়গা পেয়েছেন। চলতি মাসেই এই সিরিজের জন্য ১৬ জনের দল দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বাভুমার অনুপস্থিতিতে সেই দল কমে দাঁড়ালো ১৫ জনে, তার স্থলাভিষিক্ত নেওয়া হয়নি।

২৮ জুন ও ৬ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে হবে দুটি ম্যাচ। ২৪ জুন দেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী