স্টোকসের ‘ভুল সিদ্ধান্তের’ পর গিল-জয়সওয়ালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ২৩:৪৯আপডেট : ২১ জুন ২০২৫, ০০:০৫

লিডসের হেডিংলিতে টস জয়ী অধিনায়ক ব্যাটিং নিবেন বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু অবাক করা এক সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন। কিছুক্ষণ পর তার বুঝতে বাকি রইলো না তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইংল্যান্ডে যশস্বী জয়সওয়াল প্রথম সেঞ্চুরি করলেন। অধিনায়ক হিসেবে শুবমান গিল অভিষেক রাঙালেন সেঞ্চুরি করে। জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের উপরে ছড়ি ঘোরালো ভারত।

কোনও সফরে গিয়ে ভারত প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ রান করেছে। ৩ উইকেটে ৩৫৯ রান তাদের, ৮ বছর পর এটাই তাদের সর্বোচ্চ। ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারার কীর্তির পর দেশের বাইরে প্রথমবার প্রথম দিনেই দুই ভারতীয় ব্যাটারের ব্যাটে সেঞ্চুরি হলো।

গিল ১২৭ ও রিশাভ পান্ত ৬৫ রানে অপরাজিত আছেন। তাদের অবিচ্ছিন্ন জুটি ১৩৮ রানের।

লোকেশ রাহুলকে (৪২) থামিয়ে ৯১ রানের ওপেনিং জুটি ভাঙেন ব্রাইডন কার্স। সাই সুদর্শনকে ৪ বল খেলিয়ে শূন্য হাতে জেমি স্মিথের ক্যাচ বানান স্টোকস।

গিলের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন জয়সওয়াল। ১৫৯ বলে ১৬ চার ও এক ছয়ে ১০১ রানে স্টোকসের শিকার হন তিনি।

বাকি সময়ে আধিপত্য দেখিয়ে মাঠ ছাড়েন গিল ও পান্ত। ১৪০ বলে ১৪তম চারে সেঞ্চুরি করেন গিল। ৯১ বলে ফিফটি আসে পান্তের ব্যাট থেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী