গাভাস্কার-পন্টিং-কোহলিদের ক্লাবে শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১৮:২৫আপডেট : ২১ জুন ২০২৫, ১৮:২৫

গলে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়ে নাজমুল হোসেন শান্ত ঢুকে পড়েছেন অনন্য এক ক্লাবে। যেখানে আছে ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, ইনজামাম উল হক, রিকি পন্টিং, বিরাট কোহলিদের নাম। গল টেস্টের প্রথম ইনিংসে শান্ত খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও খেলেছেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। তাতেই ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি।

শান্ত বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারে থারিন্দু রত্নায়েকেকে প্যাডেল সুইপ করে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। যার মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে দুবার সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে এমন কীর্তি গড়েছিলেন শান্ত। এবার শ্রীলঙ্কার মাটিতে গল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।  বাংলাদেশের হয়ে এর আগে শুধুমাত্র মুমিনুল হক (২০১৮, চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে) করেছিলেন এক ম্যাচে দুই সেঞ্চুরি। তবে শান্তই প্রথম বাংলাদেশি যিনি এই কীর্তি গড়লেন দুইবার। 

দুই বা ততোধিক টেস্টে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৫তম ব্যাটার শান্ত। সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার তিন ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন। অধিনায়ক হিসেবে তিন ম্যাচেই জোড়া সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের। অধিনায়ক হিসেবে এটি অবশ্য শান্তর প্রথম জোড়া সেঞ্চুরি। তবে অধিনায়ক হিসেবে ১৬তম ক্রিকেটার শান্ত, যিনি জোড়া সেঞ্চুরি পেয়েছেন। ১৬ ক্রিকেটারের মধ্যে একমাত্র পন্টিংই অধিনায়ক হিসেবে তিনবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার একমাত্র অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়া ডি সিলভার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি বাংলাদেশের বিপক্ষে। ২০২৪ সালের মার্চে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ধনাঞ্জয়া করেছিলেন ১০২ ও ১০৮ রান। সেই লঙ্কানদের বিপক্ষেই শান্ত আজ নতুন কীর্তি গড়লেন! 
 
টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটার
বাংলাদেশ: ১টি (নাজমুল হোসেন শান্ত)
অস্ট্রেলিয়া: ৬টি (স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং(তিন ম্যাচে জোড়া সেঞ্চুরি), বব সিম্পসন)
ভারত: ২টি (বিরাট কোহলি, সুনীল গাভাস্কার)
ইংল্যান্ড: ২টি (মাইকেল ভন, গ্রাহাম গুচ)
দক্ষিণ আফ্রিকা: ১টি (অ্যালান মেলভিল)
শ্রীলঙ্কা: ১টি (ধনাঞ্জয়া ডি সিলভা)
পাকিস্তান: ২টি (ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক)
জিম্বাবুয়ে: ১টি (ব্র্যান্ডন টেইলর)

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের