দুরারোগ্য ব্যাধিতে ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ১৮:৩১আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:৪২

সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড 'সিড' লরেন্স মটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত হয়ে মারা গেছেন । এই দুরারোগ্য ব্যাধির সঙ্গে এক বছর লড়াইয়ে হেরে গেলেন ইংল্যান্ডের ৬১ বছর বয়সী এই সাবেক পেসার।

ইংল্যান্ডের হয়ে এই সাবেক ফাস্ট বোলার ৫টি টেস্ট খেলেন এবং গ্লুচেস্টারশায়ারের হয়ে ২৮০ ম্যাচে নেন ৬২৫ উইকেট।

প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে ১৯৮৮ সালে ইংল্যান্ড জাতীয় দলে খেলেন সিড লরেন্স। ২০২২ সালে গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি নির্বাচিত হন।

চলতি মাসেই রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে এমবিই খেতাব পাওয়া লরেন্স

২০২৪ সালে এমএনডি রোগে আক্রান্ত হন লরেন্স। স্নায়ুর এই অসুখ আস্তে আস্তে তার মাংসপেশিকে দুর্বল ও নষ্ট করে দেয়। এই রোগের কোনও চিকিৎসা না থাকলেও এর সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অর্থ সংগ্রহে কাজ করছিলেন লরেন্স।

এই সাবেক গতিময় বোলারের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র চার বছর স্থায়ী ছিল। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫টি টেস্ট ও ১টি ওয়ানডে খেলেন লরেন্স। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকের পর সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৮ উইকেট নেন। তার সেরা পারফরম্যান্স ১৯৯১ সালে ওভালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নেন।

১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বল করার সময় লরেন্সের হাঁটুর পাতলা হাড় ভেঙে যায়, সেই চোট আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দেয়। তার পরে নাইটক্লাব ব্যবসা ও শরীরচর্চা প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের