দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে বিপদে অজি দল

  স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫, ১০:০০আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:৩৩

ব্রিজটাউনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে শুরুতে ১৮০ রানে বেঁধে ফেলে খুব বেশি সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৯০ রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে। জবাবে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আবার চাপে অজি দল। ৯২ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। লিড দাঁড়িয়েছে ৮২ রানের। 

প্রথম দিন ১৪ উইকেট পতনের পর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে ৪ উইকেটে ৫৭ রানে। তার পর দিনের শুরুতেই হারায় ব্র্যান্ডন কিংয়ের উইকেট।  তাকে ২৬ রানে বোল্ড করেন জশ হ্যাজলউড। 

তারপর প্রতিরোধ গড়েছিলেন উইকেটকিপার ব্যাটার শাই হোপ ও অধিনায়ক রোস্টন চেজ। ৬৭ রান যোগ করেন তারা। কিন্তু চেজ ৪৪ রানে বিতর্কিত এলবিডাব্লিউতে ফিরলে ভেঙে যায় তাদের প্রতিরোধ। 

তার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। কিন্তু শেষ দিকে আলজারি জোসেফের দ্রুত গতির ২৩* রান ১০ রানের লিড এনে দেয় তাদের। শাই হোপের ইনিংসই ছিল সর্বোচ্চ ৪৮।

অজিদের ইনিংসে ৬৫ রানে তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে নিয়েছেন জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও বাউ ওয়েবস্টার। 

বোলাররা সফল দিন পারলেও দ্বিতীয় ইনিংসে অজিদের ব্যাটাররা আবারও হতাশ করতে থাকে। ৬৫ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে তার পর ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টার প্রতিরোধ গড়লে আর কোনও বিপদ ছাড়া শেষ করে দ্বিতীয় দিন। 

৩৭ বল খেলা হেড ১৩ রানে অপরাজিত আছেন। ওয়েবস্টার ২৪ বলে করেছেন ১৯ রান। ক্যারিবিয়ানদের হয়ে একটি করে উইকেট নেন জেইডেন সিলস, শামার জোসেফ, আলজারি জোসেফ ও জাস্টিন গ্রিভস। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের