শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন, বাদ শান্ত

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১৯:২২আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২৩:০৫

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগের দিন তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

এই বছর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ছয় টি-টোয়েন্টির মধ্যে মাত্র এক ম্যাচ খেলেছেন শান্ত। গত বছর বাজে ফর্মে ছিলেন তিনি। এই বছর জানুয়ারিতে ২০ ওভারের ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন। এবার বাদ পড়ে গেলেন দল থেকে।

শান্তর জায়গায় এসেছেন নাঈম। বিপিএল ও এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা নাঈম গত ঘরোয়া মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। বিপিএল ও এনসিএল দুটোতেই ছিলেন শীর্ষ ব্যাটার। ৩৭.৫৯ গড় ও ১৪০.৪০ স্ট্রাইক রেটে ৮২৭ রান করেছেন এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে।

এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন সাইফউদ্দিন। শেষবার তিনি এই ফরম্যাটে খেলেছেন গত বছর মে মাসে জিম্বাবুয়ে সিরিজে। ওই সিরিজে ভালো করতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত হন। আগস্টে দুই মাসের জন্য ক্রিকেট থেকে দূরে যান এই ফাস্ট বোলার। পরে বিপিএল ও ডিপিএলে নেন ৩৭ উইকেট।

ইনজুরি কাটিয়ে প্রথম ওয়ানডেতে ফেরা তাসকিন ও মোস্তাফিজও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। তিন দিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি কলম্বোতে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি