দেশে ফিরলেন মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ০৯:৩৯আপডেট : ২৭ মার্চ ২০১৬, ০৯:৪৩

ফাইল ছবি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রবিবার সকাল সোয়া নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাশরাফিরা। এদিন দলের সঙ্গে দেশে ফেরেননি শুভাগত হোম। আপাতত কলকাতায় থেকে যাবেন তিনি। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল কলকাতা থেকেই ছুটি কাটাতে চলে গেছেন লন্ডনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য আনন্দ-বেদনার উপাখ্যান হয়ে থাকল। বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা। সেটা পূরণ হলেও এই পর্বে কোনও ম্যাচ জেতা হয়নি। সেমিফাইনাল পর্ব শুরুর আগেই শেষ মাশরাফিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের মূল পর্ব বাংলাদেশের জন্য হতাশাই বয়ে এনেছে বেশি। টানা চার ম্যাচে হার। ভারতের সঙ্গে লড়াই করেও এক রানের হার, যা পোড়াবে অনেকদিন। অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াকু হার প্রশংসার দাবিদার। আর পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে নাকাল বাংলাদেশ।

তাসকিন ও সানির বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় খানিকটা মনোবলও হারিয়েছিলো টাইগাররা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ৭৫ রানের বড় হার হয়তো হতাশা বাড়াচ্ছে। তবে এই ম্যাচেই মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং বড় প্রাপ্তি। ৪ ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নেয়া আশা জাগাচ্ছে ভবিষ্যতের।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে