ইনিংস ব্যবধানে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৯:৩৩আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৯:৪৯

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার পর জিম্বাবুয়ের মাটিতে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দাপট দেখালো দুই ম্যাচেই। উইয়ান মুল্ডারের রেকর্ড ট্রিপল সেঞ্চুরির পর জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

মুল্ডার প্রথম ইনিংসে ৩৬৭ রান করেন। ব্রায়ান লারার চারশ রানের রেকর্ড টপকে যাওয়ার সুযোগ থাকলেও ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। দ্বিতীয় দিনেই জিম্বাবুয়েকে ১৭০ রানে অলআউট করে দিয়ে ফলো অনে পাঠায় তারা।

১ উইকেটে ৫১ রানে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। তাকুজাওয়ানাশে কাইতানো ৩৪ ও নিক ওয়েলচ ৬ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের আগে কাইতানো ৪০ ও শন উইলিয়ামস ১১ রানে আউট হন।

৩ উইকেটে ১৪৩ রানে দ্বিতীয় সেশন শুরু করে জিম্বাবুয়ে। তার আগে হাফ সেঞ্চুরি করেন ওয়েলচ। তবে বিরতি থেকে ফিরে টিকতে পারেননি তিনি। ১২৬ বলে ৫৫ রান করে মুথুস্যামির শিকার ওয়েলচ।

তারপর ক্রেইগ আরভিন ছাড়া আর কোনও ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি। ৯৫ বলে ৪৯ রান করেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার।

তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ২২০ রানে জিম্বাবুয়ে অলআউট হয়। তাতে ইনিংস ও ২৩৬ রানে হার মানে তারা।

রেকর্ড রান করার পর দুই ইনিংসে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুল্ডার।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি