জাতীয় দলে সাকিবের জন্য দরজা খোলাই আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৫:৩৬আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৫:৩৬

রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের জার্সিতে ক্রিকেট থেকে দূরে সাকিব আল হাসান। ফলে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের-ই প্রশ্ন সাকিব কি ফিরতে পারবেন দেশের জার্সিতে। এবার সেই অনিশ্চয়তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়ে দিয়েছেন, সাকিবের জন্য এখনও বোর্ডের দরজা খোলা।

দেশের একটি গণমাধ্যমে তিনি বলেছেন, ‘সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে এমন ১-২ জন খেলোয়াড়ই আসে। ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ড পারফরম্যান্স—সব দিক দিয়ে সে এখনও জাতীয় দলে খেলার মতো উপযুক্ত।’

সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মিঠুর সোজাসাপ্টা জবাব, ‘তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এটা পুরোপুরি আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়েই ভাবছি।’

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনের খড়গে পড়েছিলেন সাকিব। তবে সম্প্রতি নিজের বোলিং অ্যাকশন শুধরে অংশ নিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। যদিও সেখানে পারফরম্যান্স ভালো ছিল না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি লিগে খেলছেন তিনি। পারফরম্যান্স প্রত্যাশিত না হলেও অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে এখনও তার জাতীয় দলে অবদান রাখার মতো সামর্থ্য আছে বলে মনে করছেন বিসিবির এই পরিচালক, ‘অ্যাকশন শোধরানোর পর সে একটা টুর্নামেন্ট খেলেছে। আরও ১–২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না। তাকে বাদ দিয়ে দেওয়া যাবে না।’

সাকিবের সঙ্গে বিসিবির যোগাযোগ আছে কি না—এমন প্রশ্নে মিঠুর উত্তর, ‘যোগাযোগ তো সবার সঙ্গেই হচ্ছে, ক্রিকেট অপারেশন্সের সঙ্গেও। শ্রীলঙ্কার বিপক্ষে যেই দলটা গঠিত হয়েছিল, তা আগের পরিকল্পনার ভিত্তিতে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবেন, সেটা দেখার বিষয়। নির্বাচকেরা পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝতে পারবে পরবর্তী পদক্ষেপ কী হবে।’

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম