৩৬৭ রানে মুল্ডারের ইনিংস ঘোষণা নিয়ে গেইল, ‘সে ঘাবড়ে গিয়ে ভুল করেছে’

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১৮:৫৩আপডেট : ১০ জুলাই ২০২৫, ০০:০৩

জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচই স্মরণীয় করে রেখেছেন উইয়ান মুল্ডার। দেশের ব্যাটার হিসেবে ব্যক্তিগত রেকর্ড রান করেছেন তিনি। সুযোগ ছিল বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়ার। ব্রায়ান লারার রেকর্ড ৪০০ রান ছোঁয়ার হাতছানি থাকলেও সবাইকে অবাক করে দিয়ে ইনিংস ঘোষণা করেন মুল্ডার। অথচ মাত্র ৩৩ রান দরকার ছিল। লারার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা পরে জানান তিনি। মুল্ডারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল।

লারার একসময়ের সতীর্থ ছিলেন গেইল। তার মতে, মুল্ডার সম্ভবত আতঙ্কিত ছিলেন এবং একজীবনে এমন সুযোগ হাতছাড়া করে ভুল করেছেন।

টকস্পোর্টকে গেইল বলেছেন, ‘আমি যদি চারশ রান করার সুযোগ পেতাম, তাহলে চারশ রান করতাম। এমন সুযোগ তো খুব একটা আসে না। কেউই জানে না, সে কখন আবার ট্রিপর সেঞ্চুরির সুযোগ পাবে। যে কোনও সময় এমন সুযোগ পেলে সেটা কাজে লাগানো উচিত।’

মুল্ডার বলেছিলেন, লারার রেকর্ডে প্রতি শ্রদ্ধা রেখে তিনি ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেছেন। গেইল সেই দাবির প্রেক্ষিতে বললেন, ‘সে অনেক বিনয়ী। তার কথা, সে চেয়েছিল এই রেকর্ড ব্রায়ান লারার কাছেই থাকুক। সম্ভবত সে আতঙ্কিত ছিল, সে জানতো না এমন মুহূর্তে কী করা উচিত। আরে, তুমি যখন ৩৬৭ রানে আছো, তখন তো রেকর্ডের সুযোগ নেওয়া উচিত। যদি তুমি লিজেন্ড হতে চাও.. কীভাবে তুমি লিজেন্ড হবে? রেকর্ড গড়েই লিজেন্ড হতে হয়।’

২৭ বছর বয়সী মুল্ডার ২১তম টেস্ট খেলে এমন রেকর্ডের সুযোগ পেয়েছিলেন। গেইল বললেন, ‘আমি মনে করি এটা ছিল তার দলের ভুল, এটা না করার চেষ্টা করা। আমরা জানি না সে পারতো কি পারতো না। কিন্তু ৩৬৭ রানে ঘোষণা দেওয়া এবং সে যা বলার বলেছে। কিন্তু শোনো, টেস্ট ম্যাচে চারশ রান করার সুযোগ জীবনে একবারই আসে। তুমি বিরাট সুযোগ নষ্ট করেছ।’

গেইল আরও জানান, এসব রেকর্ডের ক্ষেত্রে প্রতিপক্ষের মান কোনও বিষয় নয়। তিনি বলেন, ‘এটা একই ক্রিকেট, টেস্ট ক্রিকেট। কখনও কখনও তো জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও আপনি এক রান নাও পেতে পারেন। প্রতিপক্ষ কে সেটা বিষয় না। যে কোনও দলের বিপক্ষে সেঞ্চুরি মানেই সেটা টেস্ট সেঞ্চুরি। যদি ডাবল কিংবা ট্রিপল, চারশ হয়- সেটা টেস্ট ক্রিকেটেই। এটাই তো চূড়ান্ত মঞ্চ। যা বলছিলাম, সে ঘাবড়ে গিয়েছিল, তারপর ভুল করলো।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী