বাংলাদেশে শুধু খেলতে নয়, এসিসি বৈঠকে থাকতেও আপত্তি ভারতের!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১৮:৪১আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:৪১

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বাংলাদেশে ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল। আন্তর্জাতিক ব্যস্ততা ও ঠাসা সূচিকে কারণ হিসেবে দেখিয়ে সেই সিরিজ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম মূল কারণ মনে করা হচ্ছে। শুধু এই সফর স্থগিত নয়, ঢাকায় আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিতে আপত্তি জানিয়েছে ভারত।

আগামী ২৪ জুলাই ঢাকায় এসিসি বৈঠক হওয়ার কথা। কিন্তু বিসিসিআই ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। ভেন্যু না সরানো হলে তারা বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে। বিভিন্ন সূত্রে একাধিক ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন লিখেছে।

আরেকটি প্রতিবেদনে এসেছে, ভারত আপত্তি জানালেও ঢাকাতেই হবে বৈঠক। কোনও বোর্ড সদস্য যদি সেখানে উপস্থিত থাকতে না পারেন, তাহলে অনলাইনে যোগ দিতে পারবেন।

এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ চলবে। বর্তমানে এসিসির প্রধান পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভী। সেক্ষেত্রে তিনিও এই সিরিজে থাকতে পারেন। তারই ফাঁকে এশিয়ান ক্রিকেটের শীর্ষ সংস্থা তাদের সদস্যদের নিয়ে বৈঠক করে ফেলবে। এ কারণে ঢাকা থেকে বৈঠক অন্য কোথাও সরানোর সুযোগ খুব ক্ষীণ।

এই  বৈঠকেই আসন্ন এশিয়া কাপ নিয়ে ঘোষণা আসতে পারে। চূড়ান্ত সূচিও জানিয়ে দেওয়া হতে পারে।   

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি