বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১২:০২আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:০২

ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের সূচনাতেও হতাশ করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় না পেলে হাতছাড়া হবে আরেকটি সিরিজ। পাল্লেকেলের পর এবার ভেন্যু বদল, নতুন চ্যালেঞ্জ ডাম্বুলায়। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে রবিবার ডাম্বুলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ডাম্বুলা শহরের প্রাণকেন্দ্রে রাঙগিরি ক্রিকেট স্টেডিয়াম। এখানেই আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই মাঠে তারা টেস্ট ও ওয়ানডে খেললেও এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেনি। ডাম্বুলার রাঙগিরিতে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। ম্যাচটি লিটনদের জন্য সিরিজে ফেরার এবং চারিথ আসালাঙ্কাদের শ্রীলঙ্কার সিরিজ নিশ্চিতের। তবে ডাম্বুলায় টি-টোয়েন্টিতে গড় স্কোর সাধারণত বেশি হয় না—প্রায়ই দেড়শর আশপাশেই থেমে যায় দলগুলো। তবে রাতের ম্যাচে পিচ তুলনামূলকভাবে ব্যাটিংবান্ধব হয়ে থাকে। সে কারণেই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মাঠের কন্ডিশনের চেয়েও বড় প্রশ্ন এখন বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি, সামর্থ্য নিয়ে! 

কেননা বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স একেবারে যাচ্ছেতাই। ব্যাটিং, বোলিং—কোনও বিভাগ নিয়েই স্বস্তিতে নেই ক্রিকেটাররা। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ বাঁচাতে চাইলে তাই ব্যাটিংয়ে ভালো করার কোনও বিকল্প নেই। ডাম্বুলার অচেনা কন্ডিশনে বাংলাদেশ দল কেমন করে সেটিই দেখার। যদিও দলের বেশ কিছু খেলোয়াড়ের এখানে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ স্মার্ট ক্রিকেট খেলে জিততে চান, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, স্মার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা চলবে না। চেষ্টা করে যেতে হবে ইতিবাচক খেলার।’ 

বাংলাদেশ দলে প্রতিভার কমতি নেই, পারফর্মারের অভাবও নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন—এই পারফর্মাররা কবে নিজের চেনা রূপে ফিরবেন? শ্রীলঙ্কা সফরে এখন পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স উঠানামা করেছে। এক ম্যাচে ঝলক, পরেরটায় ধস—এতেই প্রশ্নের মুখে পড়েছে দল। টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে এবার আর কোনও ভুলের জায়গা নেই। নিজেদের সেরা খেলাটা দিতে হবে মাঠে। প্রশ্ন একটাই—পারবে তো বাংলাদেশ? নাকি সিরিজ শেষ হয়ে যাবে এক ম্যাচ বাকি থাকতেই!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী