বিপিএলকে এগিয়ে নিতে উন্মুক্ত আলোচনায় তামিম-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ২০:৫৭আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:৫৭

দীর্ঘদিন ধরে মাঠে গড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখনও আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশের মতো প্রভাব ফেলতে পারেনি। টুর্নামেন্টের মান, পরিকল্পনা ও আয়োজন নিয়ে নিয়মিত সমালোচনা হয়। তবে এই লিগকে সত্যিকারের বিশ্বমানের করতে কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি। এই লক্ষ্যেই বিপিএল গভর্নিং কাউন্সিল আজ সোমবার আয়োজন করেছিল একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত আলোচনা পর্ব, যার শিরোনাম ছিল ‘বিপিএল প্লেয়ার্স মাইক’। এই আয়োজনে দেশের অভিজ্ঞ ক্রিকেটাররা সরাসরি যুক্ত হয়ে বিপিএল নিয়ে গঠনমূলক খোলামেলা আলোচনা করেছেন।

উন্মুক্ত এই আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ভিডিও কলে অংশ নেন নাজমুল হোসেন শান্তও। 

ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিপিএল গভর্নিং কাউন্সিরে চেয়ারম্যান মাহবুবুল আনাম, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমসহ বোর্ডের অন্য পরিচালকরা।

উন্মুক্ত এই আলোচনায় ক্রিকেটাররা তাদের মাঠের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের আলোচনায় উঠে আসে কীভাবে বিপিএলকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নেওয়া যায়। কীভাবে লিগকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করা যায়-সেই ব্যাপারে পরামর্শ দেন ক্রিকেটাররা।

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী