আগের পরিকল্পনাতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ১৭:৫৬ আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭:৫৬

টানা ৬ টি-টোয়েন্টি ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে তারা। সিরিজ এখন ১-১ সমতায়। বুধবার কলম্বোতে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই অন্তত ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ জয়ের স্বাদ নিয়ে দেশে ফিরতে পারবে তারা! আগের ম্যাচের মোমেন্টামই এবারও কাজে লাগাতে চায় বাংলাদেশ!

দ্বিতীয় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগবে বলে মনে করেন মোহাম্মদ সালাউদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সবশেষ ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তাতে মনে হয়েছে ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসও আমাদের আছে। আশা আছে শেষটা যেন ভালোভাবে করতে পারি। আমরা ভালো খেলার চেষ্টা করবো। এই মুহূর্তে নতুনভাবে ভাবার কিছু নেই। যে পরিকল্পনা নিয়ে খেলছি, সেভাবেই খেলার চেষ্টা করবো। মিডল অর্ডারে ভালো করলে আমরা সফলতা পাবো। আমাদের মিডল অর্ডারের ওরকম খেলোয়াড় বেঞ্চে নেই। প্রথম ম্যাচে ওভাবে খেলানোর মতো অপশন আমাদের ছিল না। জাকের চোটে ছিল। পরিকল্পনা যা ছিল, সেই অনুযায়ী গিয়েছিলাম। কিন্তু হয়নি। আমরা সবসময় চাই জাকের এবং শামীম শেষ করবে ম্যাচ, তাদের ওপরে এমন দায়িত্ব দেওয়া যাবে না, যেখানে দাঁড়িয়ে তাদের ইনিংস মেরামত করতে হয়। তারা যেন নিশ্চিন্তে খেলতে পারে। আমাদের পরিকল্পনা ওরকমই ছিল।’

শেষ ম্যাচে কেমন একাদশে হবে এমন প্রশ্নে সালাউদ্দিন বলেছেন, ‘কোনও দলই চায় না উইনিং কম্বিনেশন ভাঙতে। কিন্তু আমাদের খেলোয়াড়দের দিকে তাকাতে হবে। অনেকে ইনজুরি থেকে আসছে। তাদের কাজের চাপটার দিকে আমাদের খেয়াল করতে হবে। তাদের ফিট রাখাটা জরুরি। যেভাবে টানা সূচি ছিল, সেখানে প্রতিদিন ম্যাচ খেলানো কঠিন। সবকিছু ভারসাম্য করে চলতে হয়, এটা হয়তো বাইরে থেকে ওভাবে বোঝা যায় না। খেলোয়াড়দের নিরাপত্তা দিতে হবে। তাসকিনকে যদি টানা খেলানো হয়, সে একটা বড় ইনজুরি থেকে এসেছে। একটা ম্যাচ খেলানোর জন্য দেখা গেলো আবার তাকে এক বছর বসে থাকতে হচ্ছে।’

প্রায় এক বছর ধরে সাকিব আল হাসান জাতীয় দলে নেই। এখনও তার অভাব অনুভব করেন সালাউদ্দিন, ‘আমাদের অনেক কিছুতে বিলাসিতা করার মতো সুযোগ থাকে না, এটা আমাদের বুঝতে হবে। অনেক সময় ব্যাটারে ঘাটতি তৈরি হয়, অনেক সময়ে বোলারে তৈরি হয়। সাকিব যখন ছিলেন, তখন আমরা চালকের আসনে ছিলাম। একজন অতিরিক্ত বোলার খেলাতে পারতাম, অতিরিক্ত ব্যাটার খেলাতে পারতাম। সুতরাং দলের অবস্থা অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই দল সাজাই। আমরা জানি নাসুমকে খেলালে আমাদের হয়তো লাভ হতে পারে, কিন্তু তখন হয়তো রিশাদকে বসাতে হবে অথবা অন্য কাউকে বসাতে হবে। আবার ব্যাটিংয়ের ওপরেও তাকাতে হয়। কেউ ফর্মে আছে কিনা, অফফর্মে আছে কিনা। এসবের ওপরে নির্ভর করেই আমাদের দলটা করতে হয়।’

দলের সাম্প্রতিক ব্যর্থতায় আলাদাভাবে কাউকে দোষ দেওয়া উচিত নয় বলে মনে করেন কোচ, ‘দলের একজন সদস্য হিসেবে আমি চাইবো দলটা যেন ভালো করুক। সুতরাং মূল বিষয় এটাই। এজন্য সকলের বোঝা উচিত, কাকে কীভাবে দেখা উচিত। কাউকে দোষ দিয়েও লাভ নেই, আমাদের হাতে অপশন কম, নির্বাচকদের হাতেও অপশন কম। আমরা সকলের সঙ্গে আলোচনা করেই দল তৈরি করি। কিন্তু অপশন কম থাকায় বেশি কিছু করা সম্ভব হয় না। প্রতিটি সিরিজ অনুযায়ী সেভাবে চিন্তা করা হয়, সেভাবেই নির্বাচকরা দল দেন। আমাদের যে ব্যবস্থানাপত্র দিবে, তার বাইরে তো আমরা কিছু করতে পারবো না। যে ১৬ জন দিবে তার বাইরে কিছু করার নেই।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
মিরপুর টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে!
সাদমানের সেঞ্চুরি পূরণের আগেই শেষ দিনের খেলা
জাদেজার চার বছরের রাজত্বের সমাপ্তি, এক নম্বরে ইয়ানসেন
সর্বশেষ খবর
দুই বোনকে একসঙ্গে বিয়ে করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
দুই বোনকে একসঙ্গে বিয়ে করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘ব্যবসায়ীরা চান, দামও বাড়ে: গ্রাহকদের আসলে দেখার কেউ নাই’
‘ব্যবসায়ীরা চান, দামও বাড়ে: গ্রাহকদের আসলে দেখার কেউ নাই’
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক