ভারতের হার নিশ্চিত করা বশিরের বদলে ইংল্যান্ড দলে ডওসন

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১৮:৪১আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮:৪১

লক্ষ্য থেকে ২৩ রান দূরে থাকতে শোয়েব বশিরের একটি বল মোহাম্মদ সিরাজের গায়ে লেগে অপ্রত্যাশিতভাবে স্টাম্পে আলতো আঘাত করে। তাতে ইংল্যান্ডের নাটকীয় জয় নিশ্চিত হয়। ভারতকে হারানো এই ইংলিশ স্পিনার ইনজুরি নিয়ে ছিটকে গেছেন। ২৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে তার জায়গা নিয়েছেন লিয়াম ডওসন। এই স্পিন বোলিং অলরাউন্ডার শেষবার টেস্ট খেলেছেন আট বছর আগে!

২০১৭ সালের জুলাইয়ের পর আবার ইংল্যান্ডের সাদা পোশাক পরার অপেক্ষায় ডওসন। বাঁহাতের আঙুলে চিড় ধরায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি থেকে বশির ছিটকে যাওয়ায় তার কপাল খুললো।

ডওসনের টেস্ট ক্যারিয়ার মাত্র তিন ম্যাচের। সম্প্রতি হ্যাম্পশায়ারের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করায় ডাক পেলেন তিনি। গত দুই বছর পিসিএ’র বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এই স্পিনার। সবশেষ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচের সবগুলো খেলে ৪০.০৪ গড়ে ২১ উইকেট নেন। ভাইটালিটি ব্লাস্টে ১০ ম্যাচে পান ১১ উইকেট।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন ডওসন। এই ফরম্যাটে প্রায় তিন বছর পর ডাক পান, তিন ম্যাচ খেলে নেন সিরিজের যৌথ সর্বোচ্চ পাঁচ উইকেট। ২০১৬ সালে সব ফরম্যাটে অভিষেক হয় তার। গত বছর এক সাক্ষাৎকারে ক্রিকইনফোকে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেছিলেন, টেস্ট ক্রিকেট তার থেকে পুরোপুরি দূরে সরে গেছে।

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডওসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের