সিরাজের আউট নিয়ে ভারতীয় দলকে সান্ত্বনা জানালেন ব্রিটেনের রাজা

  স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৪:১২আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৪:১২

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ভারতের পরাজয়ের পর শুবমান গিলদের নিমন্ত্রণ করেছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। মঙ্গলবার ক্ল্যারেন্স হাউজে ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে ভারতের হতাশ ক্রিকেটারদের সহানুভূতি ও দলের সদস্যদের সান্ত্বনা জানিয়েছেন। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের সদস্যরাও।

তৃতীয় টেস্টে জয়ের জন্য ১৯৩ রান তাড়া করতে নামা ভারত শেষ দিনে শেষ সেশনে ২২ রানে হেরেছে। ভারতের মোহাম্মদ সিরাজ শেষ ব্যাটার হিসেবে আউট হন দুর্ভাগ্যজনকভাবে। শোয়েব বশিরের একটি বল তিনি ডিফেন্ড করার চেষ্টা করলেও বল মাটিতে পড়ে স্টাম্পে লেগে বেলস পড়ে যায়। 

রাজা চার্লস ভারতীয় অধিনায়ক শুবমান গিলকে বলেন যে, সোমবার টেলিভিশনে শেষ উইকেট পতনের দৃশ্যটি দেখেছেন। তিনি সিরাজকে আউট করা নাটকীয় ঘূর্ণি বলটির বিষয়ে সহানুভূতি প্রকাশ করে বলেন, ‘সত্যিই বিরক্তিকর, বলটা বেলসকে ছুঁয়েই ফেলে দিলো।’

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আগামী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট এবং তারপর লন্ডনের দ্য ওভালে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

গিল ওই সময়ে রাজা চার্লসের কথোপকথনের বিষয়ে আরও জানান, ‘‘তিনি আমাদের বললেন, আমাদের শেষ ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছিলেন সেটা বেশ দুর্ভাগ্যজনক—বলটা গড়িয়ে স্টাম্পে লাগল, তিনি আমাদের জিজ্ঞাসা করলেন তখন আমাদের কেমন লেগেছিল। আমরা বললাম, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ম্যাচ ছিল, তবে ভাগ্য যেকোনও দিকেই যেতে পারতো। আশা করছি, পরবর্তী দুই ম্যাচে আমাদের ভাগ্য আরও ভালো হবে।”

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী