এই জয় তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে: লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ০০:০৯আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০০:১২

শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজে ব্যাটিং ভালো হয়নি। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও একই অবস্থায় কেটেছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ দুই ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। বুধবার ৮ উইকেটের দুর্দান্ত জয়ের পর দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। ছেলেরা নিজেদের চরিত্র দেখিয়েছে, বিশেষ করে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে যেভাবে খারাপ খেলেছিলাম, এরপর এমন পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে।’

এমন জয় দলের তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন লিটন, ‘এটা বাংলাদেশের জন্য বড় এক অর্জন। এই জয় আমাদের ক্রিকেট ও তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। আমাদের অনেক বড় স্বপ্ন আছে, এই জয় সেদিকের একটা ধাপ।’

শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিয়েছে। তবে বাংলাদেশের বোলিং আক্রমণের বিপক্ষে ১৩২ রানের বেশি করতে পারেননি। লিটন জানালেন তারা টসে জিতলে ব্যাটিংই নিতেন। কেন ব্যাটিং নিতেন সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘ টস জিতলে আমরা ব্যাটিংই বেছে নিতাম। কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো।’

বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে মেহেদী হাসান মিরাজকে বসিয়ে খেলানো হয় শেখ মেহেদী হাসানকে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত দারুণভাবে কাজে লাগে। তার ঘূর্ণিজাদুতেই কুপোকাত হয় লঙ্কানরা। মেহেদী ১১ রান খরচায় চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তাকে একাদশে সুযোগ দেওয়ার কারণ হিসেবে লিটন বলেছেন, ‘আমি মনে করেছি এই উইকেট মেহেদীর জন্য উপযোগী। তাই ওকে খেলানো হয়েছে। এর মানে এই না যে মিরাজ খারাপ খেলোয়াড়, সিদ্ধান্তটা কন্ডিশনের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান
কোহলির ব্র্যান্ডের জুতা পরে এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটাররা
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব