১০ বছর ধরে খেলছি, বিশ্বাসের কমতি ছিল না: লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ১০:০০আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১০:২২

টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের পাড় ক্রিকেট ভক্তদেরও কেউ ভাবেনি লিটন দাসের দল টি–টোয়েন্টি সিরিজ জিতে নেবে। প্রথম ম্যাচ হেরে পুরনো ব্যর্থতার সুর তুলেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এবং শেষ ম্যাচে দাপুটে জয়ে সব হিসাব উল্টে দিয়েছে লিটনরা। সমতায় ফেরার পরই আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, নিজের এবং দলের সামর্থ্যে ছিল তার অগাধ বিশ্বাস। এবার সিরিজ শেষে লিটন জানিয়েছেন, দ্বিতীয় টি-টোয়েন্টির ফলাফলই তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে সিরিজ জয়ে। যেকোনও দিন ৮৩ রানের জয় টি-টোয়েন্টিতে অনেক বড় অর্জন বলেও মনে করেন তিনি।

লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক লিটন বলেছেন, ‘দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন, আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা বদলে যায়, চাঙ্গা হয়ে ওঠে সবাই। আর দ্বিতীয় টি-টোয়েন্টিটা দেখেন একটা বড় ব্যবধানে জেতা। যেকোনও দিনে আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে একটা অনেক বড়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভিতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে জিততে পারবো। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা।’

সমতায় ফেরার ম্যাচে লিটন খেলেছিলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস। বুধবার সিরিজ নিশ্চিতের ম্যাচ ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস খেলেছেন। দুই ইনিংসের পারফরম্যান্সে লিটন হয়ে গেছেন সিরিজ সেরা। সংবাদ সম্মেলনে তিনি জানালেন, গত ১০ বছরেই আত্মবিশ্বাসের কোনও কমতি ছিল না তার, ‘বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি, বিশ্বাসের কখনও কমতি ছিল না। তাই আমার মনে হয় এক তো হচ্ছে ক্ষুধা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে পারি। আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার দ্বিতীয় টি-টোয়েন্টি।’

প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসেছিলেন সিরিজ জয়ের মূল নায়ক শেখ মেহেদী হাসান। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছেন এই অফস্পিনার। সুযোগ পেয়েই দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ১১ রানে চার উইকেট নিয়ে লঙ্কানদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়ে হয়েছেন ম্যাচ সেরা। শেষ ম্যাচে মেহেদীকে প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাবেন বলে আগেই ভেবে রেখেছিলেন অধিনায়ক লিটন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘শেখ মেহেদীকে খেলানোর পেছনে যে কারণ ছিল... আমরা বিশ্বাস করি মেহেদীর যে স্কিল তাতে কলম্বোর উইকেট তার জন্য উপযুক্ত। তার মানে এই নয় মেহেদী ভালো উইকেটে কিংবা অন্য উইকেটে ভালো বোলিং করতে পারবে না। আমরা জানি শেষের ম্যাচটা এখানে, তখন থেকেই পরিকল্পনা ছিল এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শেখ মেহেদী খেলবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে